ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের ৪ জন নিহত

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৩ PM , আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৪ PM
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত মিজানুর রহমান ও তার তিন মেয়ে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত মিজানুর রহমান ও তার তিন মেয়ে © সংগৃহীত

ওমরাহ পালন শেষে সৌদি আরবে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের চারজন নিহত হয়েছেন। রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত জেদ্দা থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। বাংলাদেশ সময় রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে বলে স্বজনরা জানিয়েছেন।

নিহতরা হলেন সৌদিপ্রবাসী মিজানুর রহমান মিজান ৪০, তার স্ত্রী ফারজানা আক্তার সুমি ৩০, স্কুলছাত্রী মেয়ে মেহের আফরোজ ১৩ ও দেড় বছর বয়সী মেয়ে সুবহা আক্তার। একই দুর্ঘটনায় গাড়ির চালক মো. জিলানী বাবর ৩০ মারা যান। মিজানের মেঝো মেয়ে ফাইজা আক্তার ১১ গুরুতর আহত হয়ে জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

মিজানের বড় ভাই বাহারুল আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৩ ফেব্রুয়ারি মিজান তার স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের বাসা থেকে বের হন। দুর্ঘটনা ঘটার সময় তারা ফেরার পথে ছিলেন।

নিহত মিজান রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নলচরা গ্রামের বাসিন্দা। তার মেয়ে মেহের আফরোজ স্থানীয় টিউরি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। দুর্ঘটনায় নিহত গাড়ির চালক একই উপজেলার বিষ্ণুপুর গ্রামের আবুল হোসেন পাটওয়ারী খোকার ছেলে।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম বলেন, ‘সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার খবর শুনেছি। এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই। মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে।’

দুর্ঘটনার খবরে নিহতদের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্বজনরা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

পে কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে-স্কেল অনুমোদন, যেমন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পরকীয়ার জেরে একই পরিবারের তিনজনকে হত্যা, এক মাস পর রহস্য উদ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘চোরেদের গ্রাম’ থেকে উঠে এসে মেডিকেলে চান্স পেলেন প্রতিবন্ধ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিধবার ১০ বছরের সঞ্চয় ছিল জর্দার কৌটায়, প্রয়োজনের সময় খুলে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
দিল্লি বিশ্ববিদ্যালয়ের কাছে মুহূর্তেই ধসে পড়ল পাঁচতলা মেসবা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টায় ইজিবাইক চালক গ্রেফতার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9