আরাকান আর্মির হাতে জিম্মি ৭০ জেলে ফেরত আসছেন আজ

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪২ PM
নাফ নদীতে জেলেদের নৌকা

নাফ নদীতে জেলেদের নৌকা © সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা বিভিন্ন সময় ধরে নিয়ে অন্তত ৭০ জেলেকে আজ সোমবার ফেরত দেওয়া হচ্ছে।

এসব জেলেদের ফেরত আনতে বিজিবির একটি প্রতিনিধিদল টেকনাফ জালিয়াপাড়ার ঘাট থেকে সোমবার দুপুরে নাফনদীর শূন্য রেখার উদ্দেশ্যে যাত্রা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন বিজিবির রামু সেক্টরের কামান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, বিভিন্ন সময় ধরে নিয়ে যাওয়া জেলের মধ্যে অন্তত ৭০ জনকে ফেরত দিতে সম্মত হয়েছে আরাকান আর্মি। নাফনদীর শূন্য রেখায় এদের হস্তান্তর করা হবে। ফেরত আনার পর বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, বিভিন্ন সময় নাফনদী ও বঙ্গোপসাগর থেকে ট্রলার সহ ধরে নিয়ে যাওয়া অন্তত ২০০ জেলে আরাকান আর্মির হাতে জিন্মি রয়েছে। যেখানে কিছু রোহিঙ্গা থাকলেও বেশির ভাগই বাংলাদেশি।

সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬