বাহুবলে পানির সংকটে বোরো জমি শুকিয়ে যাওয়ার শঙ্কা, ইউএনওকে স্মারকলিপি

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৫ PM
ইউএনওকে স্মারকলিপি দিচ্ছেন স্থানীয় কৃষকরা

ইউএনওকে স্মারকলিপি দিচ্ছেন স্থানীয় কৃষকরা © সংগৃহীত

হবিগঞ্জের বাহুবল উপজেলায় পানির তীব্র সংকটে বোরো ধানের জমি শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এতে চলতি মৌসুমে ব্যাপক ফসলহানির আশঙ্কা করছেন কৃষকেরা। দ্রুত পানি সরবরাহ নিশ্চিত করতে খোয়াই নদী থেকে পাইপের মাধ্যমে করাঙ্গী নদীতে পানি সরবরাহসহ জরুরি পদক্ষেপ নেওয়ার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় কৃষক ও সচেতন নাগরিকেরা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ স্মারকলিপি দেওয়া হয়। পরে সাধারণ কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পর্যাপ্ত সেচের পানি না পাওয়ায় বোরো জমিতে ফাটল দেখা দিয়েছে। অনেক কৃষক সেচযন্ত্র বসিয়েও প্রয়োজনীয় পানি তুলতে পারছেন না।

কৃষকেরা জানান, চলতি মৌসুমে চাষাবাদের পেছনে ইতিমধ্যে বিপুল অর্থ ব্যয় হয়েছে। এখন সময়মতো পানি না পেলে পুরো ফসল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষকেরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়বেন।

মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, খোয়াই নদী থেকে পাইপের মাধ্যমে করাঙ্গী নদীতে পানি সরবরাহ করা গেলে সংকট অনেকটা কাটতে পারে। এ জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ নিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

কৃষকের স্বার্থ রক্ষায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ‘কৃষি ও কৃষক বাঁচলে দেশ বাঁচবে।’

ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষককে স্থায়ী বহিষ্কার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
সরকারি আশেক মাহমুদ কলেজের হল থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উখিয়ায় বনভূমি দখল করে স্থাপনা, অভিযানে ৪ একর জমি উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন: কাঠগড়ায় দাঁ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় নির্বাচনে থাকছে না শিক্ষাগত যোগ্যতা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9