ঋণের চাপে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে বিষপানে যুবকের আত্মহত্যা

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬ PM
আত্মাহুতির প্রতীকী ছবি ও আত্মঘাতী যুবক

আত্মাহুতির প্রতীকী ছবি ও আত্মঘাতী যুবক © সংগৃহীত ও সম্পাদিত

ঋণের চাপ সহ্য করতে না পেরে তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে বিষপান করে আত্মহত্যা করেছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার দ্বীপ ভৌমিক (২৫) নামে এক যুবক। তার বাড়ি উপজেলার ১ নং বৈরাগ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হিন্দুপাড়া এলাকায়। তিনি সে এলাকার গোপাল ভৌমিকের বাড়ির প্রদীপ ভৌমিকের ছেলে।

গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটার পর বিষয়টি জানাজানি হয় গতকাল রাতে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্বীপ ভৌমিক পেশায় গার্মেন্টসকর্মী ছিলেন। প্রায় একবছর আগে তার বিয়ে হয়। বর্তমানে তার স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার দিন দ্বীপ ভৌমিক ঘরের ভেতরে বিষপান করেন। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে অবস্থার অবনতি হলে তিনি মারা যান। ঋণের চাপ সইতে না পেরে আত্মহননের পথ বেছে নেওয়ায় দ্বীপের পরিবার বিষয়টি এড়িয়ে যেতে চায়।

নিহতের ভাতিজা জয় ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক নানা চাপ ও ঋণের বোঝার কারণে দ্বীপ মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ধারণা করা হচ্ছে, ঋণের চাপ সহ্য করতে না পেরেই তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬