সিলেটে যথাযোগ্য মর্যাদায় জেনারেল ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৯ PM
মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর (অব.) ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যথাযোগ্য মর্যাদা  তাকে স্মরণ করা হয়

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর (অব.) ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যথাযোগ্য মর্যাদা তাকে স্মরণ করা হয় © সংগৃহীত

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর (অব.) ৪২তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার-সংলগ্ন তার সমাধিস্থলে নানা কর্মসূচির মধ্য দিয়ে এই বীর সেনানিকে স্মরণ করা হয়।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আলীমুল আমীন, এসইউপি, এনডিসি, পিএসসি, এমফিল যথাযথ সামরিক মর্যাদায় জেনারেল ওসমানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ এর মাধ্যমে সম্মান প্রদর্শন করে। শ্রদ্ধা নিবেদন শেষে তার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সিলেট এরিয়ার সকল ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পদবির সদস্যগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

এশিয়ান গেমসের কোয়ার্টারে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
আকর্ষণীয় বেতনে চাকরি দেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বেকারত্ব কমবে কোন পথে?
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
গর্ভকালীন পড়াশোনা, নবজাতক রেখে ভাইভা— ভেরিফিকেশনে বাদ অদম্য…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ফের কমল স্বর্ণ-রুপার দাম, ভরিতে কত
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল দুই চাচাতো ভাইয়ের
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬