মোটরসাইকেল উল্টিয়ে প্রাণ গেল একমাত্র সন্তানের

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৬ PM
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি © সংগৃহীত

স্ত্রী ও সন্তানকে সাথে নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ফেনী সেন্ট্রাল হাই স্কুলের প্রভাতি শাখার সহকারী শিক্ষক সাইফুল ইসলাম। পথিমধ্যে রাস্তার গতিরোধকে (স্পীড ব্রেকার) ব্রেক চাপলে উল্টে যায় তার মোটর সাইকেল। এতে করে তিনি স্ত্রীসহ আহত হলেও একমাত্র শিশু সোহা (৪) মারা যান।

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ফেনী সোনাগাজীর সোনাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাগাজী থেকে মোটরসাইকেল যোগে মুহুরী প্রজেক্ট যাওয়ার পথে সোনাপুর এলাকায় পৌঁছালে সড়কের স্পীড ব্রেকারের কারণে দুর্ঘটনার শিকার হন সাইফুল দম্পতি। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাইফুলের একমাত্র কন্যা সোহাকে মৃত ঘোষণা করে। বর্তমানে সাইফুল ইসলাম ও তার স্ত্রী জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

সোনাগাজী মডেল থানা ওসি (তদন্ত) শফিকুর রহমান শিশু সোহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিশু নিহত ও দুজনের আহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬