নির্বাচনী দায়িত্ব পালন

দুর্ঘটনায় নিহত ও আহত আনসার সদস্যদের খোঁজ নিতে চট্টগ্রাম মেডিকেলে জেলা প্রশাসক

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৮ AM
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে  জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা © সংগৃহীত

ঐতিহাসিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দায়িত্ব পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত আনসার সদস্যদের খোঁজ নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আহত আনসার সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের কাছ থেকে খোঁজখবর নেন। 

এ সময় জেলা প্রশাসক আহত সদস্যদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস দেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে কর্ণফুলী টানেল এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই অঙ্গীভূত আনসার সদস্য মো. আব্দুল জব্বার নিহত হন। দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনকে চট্টগ্রামের বিএনএস হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরেক অঙ্গীভূত আনসার সদস্য সুলতান মিয়ার মৃত্যু হয়।

দুর্ঘটনায় পরপর দুই আনসার সদস্যের মৃত্যুতে বাহিনীতে গভীর শোকের ছায়া নেমে আসে। জেলা প্রশাসক এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা অব্যাহত থাকবে বলে জানান।

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটি…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির কার্জন হলে অনুষ্ঠিত হলো ম্যাথক্যুয়েস্ট জিনিয়াস হান্ট
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রিয়াল থেকে ইতালিতে গিয়ে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করলেন মাস্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক মূল্যায়নের জন্য একটি সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ব্যবস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণসহ সব ধরনের অপকর্ম মুছে দিতে কাজ করবে মহিলা দল: রিজভী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ৫ মৌলিক সংস্কার প্রয়োজন, বললেন ববি হাজ্জ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9