ভোটকেন্দ্র থেকে নির্বাচনি সিল উধাও

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪২ PM
ভোটকেন্দ্রের বাইলে ভোটারদের লাইন

ভোটকেন্দ্রের বাইলে ভোটারদের লাইন © টিডিসি

ভোলার চরফ্যাশন উপজেলার একটি ভোটকেন্দ্রের নির্ধারিত কক্ষ থেকে নির্বাচনি সিল উধাও হয়ে গেছে। ঘটনাটি ভোটার ও সংশ্লিষ্ট মহলে উদ্বেগ সৃষ্টি করলেও বিষয়টি সম্পর্কে অবগত নন প্রিসাইডিং কর্মকর্তা।

স্থানীয় সূত্রে জানা যায়, আহাম্মদপুর ইউনিয়নের আহাম্মদপুর স্কুল অ্যান্ড কলেজের ১২৮ নম্বর কেন্দ্রের ৭ নম্বর পুরুষ কক্ষ থেকে ব্যালট পেপারে ব্যবহারের জন্য সংরক্ষিত একটি সিল হারিয়ে যায়।

এ বিষয়ে ওই কক্ষের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ‘ভোটাররা ব্যালট পেপারে ব্যবহারের জন্য আমাদের কক্ষে দুটি সিল দেওয়া হয়েছিল। কিন্তু কোন ভোটার সিলটি নিয়েছে, তা শনাক্ত করতে পারিনি।’

অন্যদিকে প্রিজাইডিং কর্মকর্তা ও চরফ্যাশন সরকারি কলেজের প্রভাষক মো. রোকনুজ্জামান বলেন, ‘এ বিষয়ে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আমাকে অবগত করেননি। যেহেতু সিলটি হারিয়ে গেছে, এখন কিছু করার নেই।’

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক নেতারা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। তাদের মতে, নির্বাচন চলাকালে এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং এটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার একটি অপচেষ্টা হতে পারে।

স্থানীয় বাসিন্দাদের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। অনেকেই আশঙ্কা করছেন, এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটলে ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লোকমান জানান, ‘ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9