কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সেনাবাহিনীর তল্লাশি

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৪ PM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৪ PM
কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছেন সেনাবাহিনী

কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছেন সেনাবাহিনী © টিডিসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প-সংলগ্ন এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। টেকনাফ-কক্সবাজার মহাসড়কসহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের প্রবেশমুখে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান এবং ব্যাপক তল্লাশি কার্যক্রম লক্ষ করা গেছে। 

জেলার উখিয়া ও টেকনাফ উপজেলায় মোট ৩৩টি রোহিঙ্গা ক্যাম্প রয়েছে। এর মধ্যে উখিয়ার রাজাপালং ও পালংখালী ইউনিয়নে অবস্থিত ২৬টি ক্যাম্পের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বৃহস্পতিবার সকাল থেকে সেনাবাহিনীর অন্তত ২০টি তল্লাশিচৌকি সক্রিয় থাকতে দেখা গেছে। 

সকাল ১১টার দিকে উখিয়ার ৮ ইস্ট, ৮ ওয়েস্ট, ৯ ও ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের প্রবেশপথ-সংলগ্ন বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র এলাকায় সরেজমিনে দেখা যায়, কেন্দ্র ফটক থেকে সড়ক পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাসদস্যরা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন। 

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রিফাত আসমা জানিয়েছেন, ভোট সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভোটগ্রহণ থেকে ফলাফল ঘোষণা এবং পরবর্তী সময় পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা কমান্ড সেন্টার থেকে সার্বক্ষণিকভাবে কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে।

জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের অংশগ্রহণে নারী ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেশি দেখা গেছে। কক্সবাজার-৩ আসনের সদর এলাকা এবং কক্সবাজার-৪ আসনের উখিয়ার কয়েকটি কেন্দ্র পরিদর্শনে একই চিত্র লক্ষ্য করা যায়। 

নারী ভোটার আসমা উল হুসনা বলেন, ‘সকালেই ভোটকেন্দ্রে এসেছি। ভোট দেওয়া আমার নাগরিক অধিকার। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে ভালো লাগছে।’

উখিয়ার একটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা নাজির আহমদ জানান, তার কেন্দ্রে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং নারী ভোটারদের উপস্থিতি তুলনামূলক বেশি। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে।

কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনের ভোটার সংখ্যা (২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের জন্য) আলাদা আলাদাভাবে: কক্সবাজার–১ (চকরিয়া-পেকুয়া) ৫৩০,৯২৮, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) ৩৮৩,৬৫৭, কক্সবাজার-৩ (সদর-রামু–ঈদগাঁও) ৫৩৫,১৩৮ এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) ৩৭১,৮৭৯। মোট ভোটার সংখ্যা ১,৮২১,৬০২ জন। ভোটাররা মোট ৫৯৮টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

রুমিন ফারহানার চেহারার ভেতর শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখা যায়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ বাসে ছাত্রীদের আসনে ছাত্ররা, নিয়ম ভাঙার অ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলেজছাত্রীকে মৃত ঘোষণা করতেই হাসপাতাল থেকে পালান স্বামী, অত…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাপান সরকারের মেক্সট স্কলারশিপ পেলেন ২ রুয়েট শিক্ষক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম নিমাণের ঘোষণা ক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9