ভোটের দায়িত্বে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা সহকারী প্রিসাইডিং অফিসার নিহত

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১০ PM , আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১১ PM
নিহত মো. রোকুকনুজ্জামান

নিহত মো. রোকুকনুজ্জামান © সংগৃহীত

শেরপুরে ভোট গ্রহণের দায়িত্ব পালনের জন্য যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক সহকারী প্রিসাইডিং অফিসারসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের মধ্যে তিনজন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং বাকি দুজন শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে শেরপুর-জামালপুর সড়কের শেরপুর সদর উপজেলার শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সহকারী প্রিসাইডিং অফিসার মো. রোকুকনুজ্জামান (৩১) ও গৃহবধূ মাহফুজা বেগম (১৯)। মো. রোকুকনুজ্জামান জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার গোপীনাথপুর গ্রামের তারা মিয়ার ছেলে। তিনি শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত ছিলেন এবং শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল।

অপরদিকে নিহত মাহফুজা বেগম জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কাতলামারি গ্রামের নীরব মিয়ার স্ত্রী।

আহতরা হলেন শ্রীবরদী উপজেলার দয়ারচর গ্রামের শাহীন মিয়া (৩০), শেরপুর শহরের চকপাঠক এলাকার রায়হান মিয়া (৩০), নিহত মাহফুজার তিন মাস বয়সী শিশু আব্দুর রহমান, শেরপুর সদর উপজেলার গাজীর খামার এলাকার মোহাম্মদ আলী (২৮) ও জামালপুরের খইর এলাকার সুরাইয়া বেগম (২২)।

পুলিশ ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে সহকারী প্রিসোইডিং অফিসার মো. রোকুনুজ্জামান জামালপুর ব্রিজ মোড় থেকে নির্বাচনী দায়িত্ব পালনের উদ্দেশ্যে সিএনজি অটোরিকশাযোগে শেরপুর শহরে আসছিলেন। পথিমধ্যে শিমুলতলি এলাকায় একটি পিকআপের সঙ্গে তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজির যাত্রীরা গুরুতর আহত হন। ঘটনাস্থলেই সহকারী প্রিজাইডিং অফিসার রোকুনুজ্জামানের মৃত্যু হয়। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গৃহবধূ মাহফুজা বেগম মারা যান।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, শিমুলতলির ওই সড়ক দুর্ঘটনায় একজন সহকারী প্রিসাইডিং অফিসারসহ দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আন্তর্জাতিক নারী দিবসের স্পটলাইটে বাংলাদেশের শ্রেয়া ঘোষ
  • ০৭ আগস্ট ২০২৬
মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
  • ০৭ আগস্ট ২০২৬
ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার
  • ০৭ আগস্ট ২০২৬
মাদক সেবনের সময় ৩ যুবক আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
  • ০৭ আগস্ট ২০২৬
আর্জেন্টিনা জাতীয় দলে কত দিন খেলবেন মেসি—জানালেন তাপিয়া
  • ০৭ আগস্ট ২০২৬
সাতসকালে সড়কে ঝরল ১৬ জনের প্রাণ
  • ০৭ আগস্ট ২০২৬