ভোটের আগের দিন গাজীপুর মহাসড়কে স্বস্তি, নেই যানজট ও যাত্রী চাপ

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৯ PM
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেই যানজট

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেই যানজট © টিডিসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের ঠিক আগের দিন গাজীপুরের মহাসড়কে দেখা গেছে স্বস্তির চিত্র। টানা দুই দিনের তীব্র যানজট ও যাত্রীচাপের পর ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে অনেকটাই ফাঁকা ও শান্ত পরিবেশে চলাচল করতে দেখা গেছে।

সরেজমিনে গাজীপুরের চান্দনা, চৌরাস্তা ও ভোগড়া বাইপাস মোড় এলাকা ঘুরে দেখা গেছে, দূরপাল্লার বাসগুলো যাত্রীসংকটে বাসস্টপেজগুলোতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকছে। গত সোমবার ও মঙ্গলবার যেখানে উত্তরবঙ্গ ও ময়মনসিংহগামী যাত্রীদের ঢল ছিল এবং প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছিল, আজ সেখানে চিত্র সম্পূর্ণ উল্টো।

বাসচালক ও সহকারীরা জানান, যারা ভোট দিতে বাড়ি যাওয়ার ছিলেন, তারা মঙ্গলবার রাতের মধ্যেই চলে গেছেন। ফলে এখন বাসে অর্ধেকের বেশি আসন খালি থাকছে।

চান্দনা চৌরাস্তায় সৌখিন পরিবহনের চালক আবুল হোসেন বলেন, ‘মহাখালী থেকে যাত্রী নিয়ে ময়মনসিংহ যাচ্ছি। বাসে অর্ধেক যাত্রীও নেই। মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত প্রায় সব যাত্রী গ্রামের বাড়ি চলে গেছেন। যারা নানা কারণে যেতে পারেননি, তারা আজ যাচ্ছেন।’

ভোগড়া বাইপাসের পেয়ারাবাগান এলাকায় রংপুরগামী বাসের সহকারী বাচ্চু মিয়া বলেন, ‘মঙ্গলবার সকালের দিকে যাত্রী নিয়ে রংপুর গিয়েছিলাম। আজ আবার ফিরে এসে বাসের সিরিয়াল দিয়েছি। কিন্তু ফেরার পথে যাত্রী ছিল খুবই কম। আজ রংপুর যাওয়ার পথেও যাত্রীসংখ্যা কম মনে হচ্ছে।’

কুড়িগ্রামগামী যাত্রী পোশাক শ্রমিক আলেয়া আক্তার বলেন, ‘বাড়িতে যাওয়ার ইচ্ছে ছিল না। আমি যে বাড়িতে ভাড়া থাকি, সেখানে প্রায় সব ভাড়াটিয়া চলে গেছে। তাই একা থেকে কী করব—আমিও চলে যাচ্ছি।’

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি হারুন অর রশিদ বলেন, গতকালের তুলনায় সড়কে যানবাহন ও যাত্রীর সংখ্যা কম। মানুষ স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারছেন।

জুলাইয়ে অভিযুক্ত শিক্ষকদের তালিকা ভিসির কাছে জমা দিল রাকসু
  • ১৪ জুলাই ২০২৬
এসইএল-এর ফ্ল্যাট বুকিংয়ে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ…
  • ১৪ জুলাই ২০২৬
ময়লার টেন্ডার নিয়ে বিবাদ, ঠিকাদার বললেন— ‘আমি আওয়ামী লীগ …
  • ১৪ জুলাই ২০২৬
শিক্ষিকার মাথায় ছাত্রীর মায়ের ১০ কোপ—আঙুল বিচ্ছিন্ন, সারা শ…
  • ১৪ জুলাই ২০২৬
অর্থবহ পর্যটনের মাধ্যমে টেকসই উন্নয়নের পথরেখা নিয়ে ড্যাফোডি…
  • ১৪ জুলাই ২০২৬
ফিরে দেখা ১৪ জুলাই: হাসিনার ‘রাজাকারের বাচ্চা’ মন্তব্যে নতু…
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence