রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে: র‍্যাব

১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৪ PM
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম © সংগৃহীত

নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে রাজবাড়ীতে ভোটকেন্দ্রগুলো ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজবাড়ী পৌরসভার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম বলেন, ‘রাজবাড়ীর জন্য আমরা আলাদাভাবে কেন্দ্র মনিটরিং করার জন্য ড্রোন অপারেটর নিয়ে এসেছি। ড্রোনের মাধ্যমে আমরা ভোটকেন্দ্রে নজরদারি রাখব। আমরা বিশেষ করে গুরুত্বপূর্ণ এলাকা নির্ধারণ করে ও কেন্দ্রের চাহিদা অনুযায়ী নিরাপত্তা বিধান নিশ্চিত করব। ইতোমধ্যে আমাদের অস্থায়ী ক্যাম্পের টিমগুলো কেন্দ্র পরিদর্শন করছে। আজকে আমরা রাজবাড়ীর দুটি আসনের কয়েকটি কেন্দ্র পরিদর্শন করব। অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর দিকে আমাদের বাড়তি নজরদারি থাকবে।’

তিনি বলেন, ‘আপনারা জানেন ইতোমধ্যে রাজবাড়ী হর্টিকালচার সেন্টারে নির্বাচনকালীন একটা অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। একজন অফিসারের নেতৃত্বে প্রত্যেকটা আসনভিত্তিক আমরা পেট্রোল দিয়েছি। এর পাশাপাশি আমাদের সিভিল পোশাকেও লোক থাকবে।’

তারিকুল ইসলাম বলেন, ‘আপনারা জানেন আমরা ডেপ্লয়মেন্ট হয়েছি নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী ৩টা বিষয়কে মাথায় রেখে। আমরা যৌথ বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছি। এরপরেও যদি কোনো প্রকার সহিংসতা ঘটে ও অপতৎপরতার চেষ্টা করা হয়ে থাকে আমরা যৌথ বাহিনীর সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপ নেব।’

নিরাপত্তা নিয়ে র‍্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে জানিয়ে র‌্যাব কর্মকর্তা বলেন, ‘র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর জেলা ও রাজবাড়ী জেলায় নিরাপত্তা কার্যক্রম দিয়ে আসছি। নির্বাচনকে কেন্দ্র করে রাজবাড়ীতে একটি অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। একজন অফিসারের নেতৃত্ব ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়া ড্রোনের মাধ্যমে আমরা আইনগত ব্যবস্থা সমুন্নত রাখার জন্য চেষ্টা করব। ভোটের পরেও যদি কোন ধরনের নাশকতা মূলক কর্মকাণ্ড বা কোন ধরনের আইনশৃঙ্খলা পরিপন্থী কাজ হয়ে থাকে সেগুলোর ব্যাপারে তাৎক্ষণিক এবং কঠোর ব্যবস্থা নেব।’

ভোটকেন্দ্র পরিদর্শনকালে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সিনিয়র এএসপি গাজী লুৎফর রহমান, ডিএডি রেজাউল করিমসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ
  • ১৫ জুলাই ২০২৬
মেসিদের ম্যাচের আগে ফের আলোচনায় মিসর-আর্জেন্টিনা বিতর্ক
  • ১৫ জুলাই ২০২৬
মোবাইলে যেভাবে দেখবেন স্পেন-ফ্রান্স সেমিফাইনাল
  • ১৫ জুলাই ২০২৬
নেত্রকোনায় দুদিনে দুই শিক্ষার্থীকে অপহরণচেষ্টা
  • ১৫ জুলাই ২০২৬
দেখে নিন সেমিফাইনালে স্পেন ও ফ্রান্সের একাদশ
  • ১৪ জুলাই ২০২৬
হাবিপ্রবিতে ডেটা সায়েন্স–পরিসংখ্যান একীভূতের দাবিতে শিক্ষার…
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence