নেত্রকোনায় ১১-দলীয় প্রার্থীর জরুরি সংবাদ সম্মেলন

১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৫ AM
নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী মো. ফাহিম রহমান খান পাঠান

নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী মো. ফাহিম রহমান খান পাঠান © সংগৃহীত

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে ১১-দলীয় জোটের মনোনীত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী মো. ফাহিম রহমান খান পাঠান জরুরি সংবাদ সম্মেলন করেছেন। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে আয়োজিত এ সম্মেলনে তিনি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানান।

ফাহিম রহমান খান পাঠান অভিযোগ করেন, সদর উপজেলার মদনপুর ইউনিয়নসহ বিভিন্ন স্থানে তার নেতাকর্মীদের ওপর হামলা ও হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘গত মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে মদনপুর ইউনিয়নে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে এবং ছয়টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া বারবার প্রশাসনের কাছে অভিযোগ করা সত্ত্বেও আমরা এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাচ্ছি না।’

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, তার নির্বাচনী প্রচারণার অসংখ্য ব্যানার ও ফেস্টুন পরিকল্পিতভাবে ছিঁড়ে ফেলা হয়েছে। তিনি বলেন, ‘অন্যান্য প্রার্থীদের শত শত বিলবোর্ড শোভা পেলেও নির্বাচনী আচরণবিধি মেনে আমাদের লাগানো মাত্র ২০টি বিলবোর্ডও ছিঁড়ে ফেলা হচ্ছে। প্রশাসন এসব দেখেও না দেখার ভান করছে, যা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের অন্তরায়।’

প্রার্থী মো. ফাহিম রহমান খান পাঠান জেলা রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তা এবং বিভাগীয় কমিশনারের সু-দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘প্রশাসন যদি আগের মতো দলীয় স্টাইলে চলে, তবে সাধারণ মানুষ তা মেনে নেবে না। আমরা একটি সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন চাই যেখানে ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে যেতে পারবে।’

নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সরাসরি হস্তক্ষেপ এবং নজরদারি বৃদ্ধির দাবি জানান। তিনি আশা প্রকাশ করেন, প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকল ভয়-ভীতি ও ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ রুখে দিয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে।

সংবাদ সম্মেলনে প্রার্থীর সঙ্গে জামায়াতের পৌর শাখার আমির মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি নজরুল ইসলাম, নায়েবে আমির আবুল হোসেন তালুকদারসহ স্থানীয় ১১-দলীয় জোটের অন্য নেতারা ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

আগামী বছরের শুরুতেই পদ্মা ব্যারেজের নির্মাণকাজের উদ্বোধন: প…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘ব্যর্থতার’ ব্যানারের জবাবে ১৮০ দিনের ‘সাফল্যের’ ব্যানার টা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিকন ফার্মাসিউটিক্যালসে সরাসরি সাক্ষাৎকারে চাকরির সুযোগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকদের বদলি করতে বিল পাস, নেপথ্যে যাদবপু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বয়স ষাট পেরিয়েছে? সুস্থ থাকতে থালায় রাখুন এই খাবারগুলো
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’— মুগ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9