ইয়াং অফিসার্স ফোরাম অব অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের সভাপতি মামুন, সম্পাদক সাইফুল ইসলাম

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪১ AM
সভাপতি মামুন, সম্পাদক সাইফুল ইসলাম

সভাপতি মামুন, সম্পাদক সাইফুল ইসলাম © সংগৃহীত

ইয়াং অফিসার্স ফোরাম অব অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (ইয়োফাস)-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মামুন শিবলী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সাইফুল ইসলাম (জয়)।

নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ মামুন শিবলী, সিনিয়র সহকারী সচিব,এপিডি উইং, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন জনাব মো:সাইফুল ইসলাম (জয়),উপজেলা নির্বাহী অফিসার, রূপগঞ্জ,নারায়ণগঞ্জ। তিনি টানা দ্বিতীয়বারের মতো এ পদে দায়িত্ব পালন করবেন। 

ইয়োফাস প্রশাসন ক্যাডারের মাঠপর্যায়ে কর্মরত এডিসি, সিনিয়র সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারসহ প্রায় ৩ হাজার ৫০০ কর্মকর্তার প্রতিনিধিত্ব করে।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম জানান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের চেতনা তাদের নতুন পথচলার মূলমন্ত্র হিসেবে কাজ করবে।

মাঠপর্যায়ের কর্মকর্তারা মনে করেন, এই কমিটি সারাদেশে কর্মরত তরুণ প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক যোগাযোগ ও দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভিসি পুনর্বহালের দাবি, ক্যাম্পাস ছেড়ে চট্টগ্রামের প্রেসক্লা…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণ করতে অ…
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন ১২ অক্টোবর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত হলে যেসব খাবার খাবেন, যেসব খাবেন না
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
  • ০৬ অক্টোবর ২০২৬
হাসপাতালে সাংবাদিক নিয়ে হুরহুর করে ‘নীতিনির্ধারকদের’ ঢুকে …
  • ০৬ অক্টোবর ২০২৬