‘পরীক্ষা কোনো ভয়ের বিষয় নয়, বরং নিজেকে প্রমাণের একটি সুযোগ’

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৩ PM
অনুপ্রেরণামূলক সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা

অনুপ্রেরণামূলক সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা © টিডিসি

‘পরীক্ষা কোনো ভয়ের বিষয় নয়, বরং নিজেকে প্রমাণের একটি সুযোগ। আজকের পরিশ্রমই আগামী দিনের সাফল্যের ভিত্তি গড়ে দেয়। সততা, আত্মবিশ্বাস ও নিয়মিত অধ্যবসায় থাকলে পাহাড়ের সন্তানরাও জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেবে।’

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা সদরের কুমারধন রোয়াজাপাড়া রাবার বাগানে য়াক বাকসা ক্লাবের আয়োজনে খাগড়াছড়িতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা।

অনুপ্রেরণামূলক বক্তব্যে ধনেশ্বর ত্রিপুরা বলেন, ‘পরীক্ষা কোনো ভয়ের বিষয় নয়, বরং নিজেকে প্রমাণের একটি সুযোগ। আজকের পরিশ্রমই আগামী দিনের সাফল্যের ভিত্তি গড়ে দেয়। সততা, আত্মবিশ্বাস ও নিয়মিত অধ্যবসায় থাকলে পাহাড়ের সন্তানরাও জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেবে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুজেন্দ্র-মল্লিকা কলেজের অধ্যক্ষ সাধন ত্রিপুরা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘ভালো ফলের জন্য মুখস্থ নয়, বিষয়ভিত্তিক গভীর বোঝাপড়া জরুরি। লক্ষ্য স্থির রেখে সময় ব্যবস্থাপনার মাধ্যমে পড়াশোনা করলে সাফল্য আসবেই।’

এ ছাড়া ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের সদস্য শ্যামল কান্তি ত্রিপুরা, নয় মাইল ত্রিপুরাপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপু ত্রিপুরা এবং মনি ভূষণ ত্রিপুরাও শিক্ষার্থীদের সাহস ও আত্মবিশ্বাস ধরে রাখার আহ্বান জানান।

সভায় স্থানীয় ও প্রত্যন্ত এলাকার বিপুলসংখ্যক এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এ সময় বক্তারা শিক্ষার্থীদের মানসিক চাপ মুক্ত থেকে নিয়মিত পড়াশোনা, অভিভাবক ও শিক্ষকদের পরামর্শ মেনে চলার পরামর্শ দেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের অনুপ্রেরণামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক অধিদপ্তরের সামনে আমরণ অনশনে বঞ্…
  • ০৪ অক্টোবর ২০২৬