পর্যটন ভিসা বন্ধ: ভারতে যাচ্ছে না ওরশের স্পেশাল ট্রেন

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২০ PM
ওরশ স্পেশাল ট্রেন

ওরশ স্পেশাল ট্রেন © টিডিসি ফটো

আগামী ১৭ ফেব্রুয়ারি ভারতের মেদিনীপুরের জোড়া মসজিদে ১২৫তম বার্ষিক ওরশ অনুষ্ঠিত হতে যাচ্চে। তবে পর্যটন ভিসা বন্ধ থাকায় গত বছরের ন্যায় এবছরেও সেখানে যাচ্ছে না ওরশের স্পেশাল ট্রেন। ফলে ওরশ যাত্রায় এ নিয়ে দ্বিতীয় বারেরমত ভাটা পড়ল।

বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে ১৯০২ সাল থেকে এ স্পেশাল ট্রেনটি চলাচলের ব্যবস্থা করে আসছে। তবে ১৯৪৭ সালে দেশ ভাগ হয়ে গেলেও ঐতিহ্য রক্ষায় দুটি দেশের রেল কর্তৃপক্ষ এ সেবা চালু রাখে।

জানা গেছে, ২০২৪ সালের গত ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে নিরাপত্তা জনিত ইস্যুসহ বিভিন্ন কারণে পর্যটন ভিসা বন্ধ রেখেছে ভারত সরকার। ফলে এ বছরেও রাজবাড়ী থেকে আঞ্জুমান-ই কাদেরীয়ার উদ্যোগে ভারতের মেদিনীপুরে যাচ্ছে না ওরশ স্পেশাল ট্রেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০২৪ সালে ভারতের মেদিনীপুরে অনুষ্ঠিত ওরশে রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার উদ্যোগে বাংলাদেশী মুরিদদের যোগদানের জন্য রাজবাড়ী থেকে একটি স্পেশাল ট্রেন ছেড়ে যায়। সিদ্ধান্ত অনুযায়ী ভারত থেকে আসা ২২টি সাধারণ বসার কোচ ও দুইটি প্রতিবন্ধীদের জন্য দ্বিতীয় শ্রেণির লাগেজ কোচের সমন্বয়ে মোট ২৪ কোচের স্পেশাল ট্রেনে ২ হাজার ২৫৭ জন বাংলাদেশী ওরশ যাত্রী মেদিনীপুরে যায়।

২০২৪ সালের ১৪ই ফেব্রুয়ারি রাত ১০টায় স্পেশাল ট্রেনটি রাজবাড়ী থেকে ছেড়ে দর্শনা বর্ডার দিয়ে ১৫ই ফেব্রুয়ারি গেদে পৌঁছায় এবং ১৬ই ফেব্রুয়ারি মেদিনীপুর পৌছায়। স্পেশাল ট্রেনটি ১৮ই ফেব্রুয়ারি ভারতের সময় রাত ১০টায় মেদিনীপুর থেকে ছেড়ে ভারতের গেদে বর্ডার দিয়ে দর্শনা হয়ে গত ১৯শে ফেব্রুয়ারি দুপুরে রাজবাড়ী ফিরে আসে।

রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার ভারপ্রাপ্ত সভাপতি নাসিম শফি জানান, পশ্চিমবঙ্গে মেদিনীপুরে নূরনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ৩২তম ও বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী (আঃ) এর ১৯তম অধস্তন পবিত্র বংশধর আলী আব্দুল কাদের সামন্ডল কাদের হযরত সৈয়দ শাহ মোর্শেদ আলী আল কাদেরী আল হাসানী আল হুসাইনী আল বাগদাদী আল মেদিনীপুরী (আঃ) মশহুর নাম 'মওলাপাক'-এর ১২৫তম বার্ষিক পবিত্র ওরশ আগামী ১৭ই ফেব্রুয়ারি দিনগত রাতে মেদিনীপুর জোড়া মসজিদে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে ১৯০২ সাল থেকে এ স্পেশাল ট্রেনটি চলাচলের ব্যবস্থা করে আসছে। এর মধ্যে দেশ ভাগ হয়ে গেলেও ঐতিহ্য রক্ষায় দুই দেশের রেল কর্তৃপক্ষ এ সেবা চালু রাখে। তবে করোনা মহামারির কারণে ২০২১ ও ২০২২ সালে ওরশ স্পেশাল ট্রেনের যাত্রা বন্ধ ছিল এবং ২০২৫ ও চলতি ২০২৬ সালে ভারত সরকার পর্যটন ভিসা রাখার কারণে ওরশ স্পেশাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

নাসিম শফি আরো জানান, ভারতের মেদিনীপুরের সাথে মিল রেখে রাজবাড়ী শহরের বড় মসজিদ (খানকা শরীফ) ১২৫তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হবে। এবারও ওরশে বিপুল সংখ্যক ভক্তবৃন্দের জমায়েত হবে।

রাজধানীতে আব্বাস-খোকার ‘রাজনৈতিক উত্তরসূরী’র অভাব বিএনপিতে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাবি সোসাইটি অব বাংলাদেশি ফার্মাসিস্টের নেতৃত্বে আরিফুল-মার…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব বাজারে কমল তেলের দাম
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ে, আবেদন ১২ অক্ট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের কারিকুলামে ১২ মাসে ১২টি জীবনঘনিষ্ঠ থিম
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ অ্যাওয়ার্ড পেল এআইইউবি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9