ইনকিলাব মঞ্চে হামলার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫০ PM
ইনকিলাব মঞ্চের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বাগেরহাটে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বাগেরহাটে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল © সংগৃহীত

শহীদ ওসমান হাদী হত্যার বিচার এবং ইনকিলাব মঞ্চের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় বাগেরহাট খানজাহান আলী (রহ.) মাজার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য বেলাল হোসেন অপু। তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের অগ্রনায়ক শহীদ ওসমান হাদীকে দিনের আলোতে হত্যা করা হলেও এখনো হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি প্রশাসন। হত্যার বিচার ও জাতিসংঘের মাধ্যমে তদন্তের দাবিতে যমুনায় চলমান অবস্থান কর্মসূচিতে পুলিশ ফ্যাসিবাদী আমলের মতো আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে। এতে আমাদের ভাই-বোনেরা রক্তাক্ত হয়েছেন। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই।আমাদের দাবিগুলো মেনে নিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হলো। অন্যথায় আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।’

এ সময় বাগেরহাট জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সাদ্দাম বলেন, ‘২৪-এর আন্দোলনের পরও আমাদের সহযোদ্ধাদের হত্যা ও হামলার শিকার হতে হচ্ছে। বিচার চাইতে গেলে উল্টো হামলা চালানো হচ্ছে। এই দমন-পীড়ন করে আমাদের থামানো যাবে না।ভাই হত্যার বিচার আদায় করেই আমরা ঘরে ফিরব।’

অ্যামাজনে চাকরি পেলেন রুয়েটের আকিব
  • ০৬ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড নিয়ে যা বলল বিশ্বব্যাংক
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিপক্ষ হয়েও মেসির জয় চান বেনিনের ফুটবলার!
  • ০৬ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট, জবাব …
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসর…
  • ০৬ অক্টোবর ২০২৬
রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬