মিরসরাইয়ে বিয়েবাড়িতে গিয়ে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৪ PM
আরাফাত হোসেন মাহিন

আরাফাত হোসেন মাহিন © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে বিয়েবাড়িতে গিয়ে পুকুরে ডুবে আরাফাত হোসেন মাহিন (১০) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মিরসরাই সদর ইউনিয়নের ৩ ওয়ার্ডের মান্দারবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহিন উপজেলার করেরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম অলিনগর গ্রামের সওদাগর বাড়ির কাতার প্রবাসী আক্তার হোসেন প্রকাশ মুক্তারের ছেলে। সে স্থানীয় পশ্চিম অলিনগর বিএমকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

এর আগে ২০২০ সালের ৫ এপ্রিল তার মা কুলসুমা আক্তার মুন্নী শ্বশুরবাড়িতে মৃত্যুবরণ করেন। মাকে হারিয়ে এতিম হয়ে যায় ছেলেটি। মায়ের অভাব অনেকটা কাটিয়ে সর্বদা আগলিয়ে রাখেন তার মামা ফিরোজ আহমেদ প্রকাশ ফিরোজ মাস্টার।

অ্যামাজনে চাকরি পেলেন রুয়েটের আকিব
  • ০৬ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড নিয়ে যা বলল বিশ্বব্যাংক
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিপক্ষ হয়েও মেসির জয় চান বেনিনের ফুটবলার!
  • ০৬ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট, জবাব …
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসর…
  • ০৬ অক্টোবর ২০২৬
রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬