হাদি হত্যার বিচার ও পুলিশের হামলার প্রতিবাদে বরগুনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৯ AM
বিক্ষোেভে বরগুনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন

বিক্ষোেভে বরগুনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন © টিডিসি

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ও শাহবাগে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চলমান অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে বরগুনা সদরের আল-মিজান অ্যান্ড শপিং কমপ্লেক্সের সামনে থেকে বরগুনার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বরগুনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা, জকসু নেত্রী শান্তা আক্তার ও রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারসহ আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তারা শহীদ শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার দাবি করেন।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, একটি শান্তিপূর্ণ ও ন্যায্য আন্দোলনে পুলিশের নির্বিচারে হামলা গণতন্ত্র ও মানবাধিকারের পরিপন্থী।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘একটি সুষ্ঠু আন্দোলনে পুলিশের নির্বিচারে হামলা চালানো হয়েছে। জাবের ভাইসহ যাদের আহত করা হয়েছে, আমরা তাদের বিচার চাই। একটি অন্তর্বর্তীকালীন সরকার থাকা সত্ত্বেও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর এমন মর্মান্তিক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং হামলায় জড়িত পুলিশ সদস্যদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

পুনঃনিরীক্ষণে ফল বদলানো শিক্ষার্থীদের নির্দেশনা দিল নটর ডেম…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে ধীরগতির ইন্টারনেটে ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজের সিলেকশন টেস্টের আগে যেসব কাগজপত্র নিবেন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফিলিপিন্সে ফেরিতে আগুন, পাঁচজন নিহত, নিখোঁজ অন্তত ৮৭ জন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মহাখালীতে আগুন লাগা ভবনে রয়েছে বৈদ্যুতিক সাব-স্টেশন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9