কক্সবাজারে বিভিন্ন পয়েন্টে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২২ PM
সিএনজিতে তল্লাশি চালাচ্ছেন বিজিবি সদস্যরা

সিএনজিতে তল্লাশি চালাচ্ছেন বিজিবি সদস্যরা © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কক্সবাজারে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপদে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে মাঠপর্যায়ে জোরদার তৎপরতা চালাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ইতোমধ্যে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ১১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদস্যরা নিয়মিত টহল জোরদারের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চৌকি স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছেন। একই সঙ্গে আধুনিক প্রযুক্তির সরঞ্জাম ব্যবহার করে সন্দেহজনক চলাচলের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও আনসার ভিডিপির সঙ্গে সমন্বয় করে অপরাধ দমনে যৌথ অভিযানও অব্যাহত রয়েছে।

বুধবার (দুপুর সাড়ে ১১টা) কক্সবাজার শহরের মাঝিরঘাট সংলগ্ন খুরুশকুল সংযোগ সেতু এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবি কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

তিনি জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করে সকল দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে বিজিবি কাজ করছে। নির্বাচনকালীন সময়ে সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিওপিগুলোতে জনবল বাড়ানো হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত করা হয়েছে বডি-ওয়ার্ন ক্যামেরা, নাইট ভিশন গগলস, বাইনোকুলারসহ আধুনিক প্রযুক্তি সরঞ্জামাদি। এসব ব্যবস্থার মাধ্যমে দিন-রাত ২৪ ঘণ্টা নজরদারি অব্যাহত রাখা হচ্ছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ২৯ জানুয়ারি থেকে কক্সবাজার সদর ও ঈদগাঁও এলাকায় বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন। শহরে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ পথ খুরুশকুল ব্রিজ এলাকায় অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করে যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি জোরদার করা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের নাশকতা, অপরাধ বা বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করা হবে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি।

নওগাঁয় ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল সীলগালা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় একাধিক তারিখ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটির সভাপতি হতে স্নাতক পাসই লাগবে, দায়িত্বে সর্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় গরুর পেঁপেগাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
এবার গোলাম আজমের জুতাপেটার ছবি টাঙালেন ছাত্র ফেডারেশন নেতা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাব সদস্যের বিরুদ্ধে চলাচলেরে রাস্তা বন্ধ করা ও ভয়ভীতি দ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now