টুঙ্গিপাড়ায় ইজিবাইক-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৭

১৫ জানুয়ারি ২০২৬, ০৩:৪৬ PM
টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স © সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইজিবাইক-মাহিদ্রার মুখোমুখি সংঘর্ষে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপজেলার গোপালপুর ইউনিয়নের চাপরাইল ব্রিজ-সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৪ জন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাকি ৩ জনকে গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী।

তিন মাস বয়সী মৃত শিশু ঋষি মজুমদার উপজেলার গোপালপুর ইউনিয়নের জোয়ারিয়া গ্রামের রায়মোহন মজুমদারের ছেলে। 

ওসি আইয়ুব আলী বলেন, যাত্রীবাহী একটি মাহেন্দ্র কোটালীপাড়া থেকে টুঙ্গিপাড়া আসছিল। আর যাত্রীবাহী একটি ইজিবাইক জোয়ারিয়া থেকে কোটালীপাড়ার মাঝবাড়ি যাচ্ছিল। দুটি গাড়ি গোপালপুরের চাপড়াইল ব্রিজ-সংলগ্ন সড়কে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। তখন ইজিবাইকে থাকা মায়ের কোল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মাস বয়সী শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছে। তখন স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের টুঙ্গিপাড়া হাসপাতালে নিয়ে আসেন। 

ওসি আরও বলেন, আহত ৭ জনের মধ্যে ৪ জন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আর বাকি ৩ জনকে গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ আড়াইশো শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ক্যাশমেমো ছাড়া সার বিক্রি করায় দুই ডিলারকে ৪২ হাজার টাকা জর…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারকে গালাগাল করে গ্রেপ্তার সেই ছাত্রকে এবার বহিষ্কারের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী বোর্ডে এসএসসি পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ১১১ পরীক্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে এসএসসিতে গ্রেড চেঞ্জ ২৮ হাজার শিক্ষার্থীর, নম্বর …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবির ৫ নারী হলে রেফ্রিজারেটর পাঠালেন প্রতিমন্ত্রী মীর হেলাল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9