গুলি করে জামায়াত কর্মীকে হত্যা

১০ জানুয়ারি ২০২৬, ০৯:২৭ PM , আপডেট: ১০ জানুয়ারি ২০২৬, ০৯:২৮ PM
দুর্বৃত্তদের গুলিতে নিহত

দুর্বৃত্তদের গুলিতে নিহত © প্রতীকী ছবি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে জামাল উদ্দিন নামের এক জামায়াতে ইসলামীর কর্মীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন নাসির উদ্দিন ওরফে ছোট নাসির নামের আরও একজন। আজ শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, সন্ধ্যার দিকে তিনটি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত হঠাৎ জামাল উদ্দিন ও নাসির উদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই জামাল উদ্দিনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় নাসির উদ্দিনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহত জামাল উদ্দিন ও আহত নাসির উদ্দিন দুজনই জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরে খবর পেয়ে ফটিকছড়ি থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়টি গুলির খোসা উদ্ধার করেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে। এ বিষয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, গুলিতে একজন নিহত ও একজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে হামলাকারীদের পরিচয় ও ঘটনার পেছনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গাজী নজরুলের আসনে জামায়াতের নতুন প্রার্থী?
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ধানমন্ডি লেকে ভাসছিলো লাশ শনাক্ত করলেন স্ত্রী
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বাসের ভাড়া বাড়ল
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যায় খুব…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আগের স্কেলেই সেপ্টেম্বরের বেতন, নতুন স্কেলের বকেয়া নিয়ে যা …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দিয়েছে ১৪২১ প্রতিষ্ঠান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬