গোপালগঞ্জে পাটের গুদামে অগ্নিকাণ্ড, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

১০ জানুয়ারি ২০২৬, ০২:৩৪ PM
পুড়ে যাওয়া পাট থেকে ধোঁয়া বের হচ্ছে

পুড়ে যাওয়া পাট থেকে ধোঁয়া বের হচ্ছে © টিডিসি

গোপালগঞ্জের মুকসুদপুর সদরে একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ হাজার ৬০০ মণ পাট পুড়ে গেছে, যার আর্থিক ক্ষতির পরিমাণ আনুমানিক দেড় কোটি টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক আড়াইটার দিকে সরকারি টি অ্যান্ডটি অফিসের সামনে অবস্থিত সুনীল সাহার পাট গুদামে আগুনের সূত্রপাত হয়। আগুনে সুনীল সাহা ছাড়াও নির্মল সাহা ও ইকরাম মিয়ার পাটের দোকান ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মেহেদি হাসানের নেতৃত্বে মুকসুদপুর ও কাশিয়ানী ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রায় সাড়ে সাত ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী সুনীল সাহা জানান, প্রতিদিনের মতো কাজ শেষ করে রাত ৮টার দিকে গুদাম বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। কীভাবে আগুন লেগেছে তা তিনি জানেন না। তিনি আরও জানান, তার গুদামে মজুত থাকা নিজের প্রায় ১ হাজার ৮০০ মণ, নির্মল বিশ্বাসের ৩০০ মণ এবং ইকরাম মিয়ার ৫০০ মণ পাট সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় তিনি সর্বস্বান্ত হয়ে পড়েছেন বলে জানান তিনি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ বিস্তারিতভাবে জানানো হবে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬