কুলকে ঘিরে শার্শার কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনা

০৫ জানুয়ারি ২০২৬, ০৫:২৭ PM
কুল প্যাকেট করা হচ্ছে

কুল প্যাকেট করা হচ্ছে © টিডিসি

শীত এলেই যশোরের শার্শা উপজেলার বেলতলা বাজার নতুন রূপ নেয়। কুয়াশা ভেজা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুলের ঘ্রাণ আর কেনাবেচার ব্যস্ততায় মুখর থাকে পুরো বাজার। একসময় সীমিত পরিসরে থাকা কুল চাষ এখন শার্শার কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ ভরসা হয়ে উঠেছে। শার্শা ও পাশের কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকায় গড়ে ওঠা কুলের বাগান ঘিরে বেলতলা বাজার দেশের বিভিন্ন অঞ্চলের ফল সরবরাহের একটি নির্ভরযোগ্য কেন্দ্রে পরিণত হয়েছে।

একসময় শার্শা উপজেলার মাঠে কুলের চাষ ছিল সীমিত। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই কুলই হয়ে উঠেছে এলাকার কৃষি অর্থনীতির অন্যতম ভরসা। সীমান্তবর্তী শার্শা উপজেলা ও পাশের সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকায় গড়ে উঠেছে কুলের বাগান। লাভজনক হওয়ায় প্রতি বছরই নতুন নতুন কৃষক এই চাষে যুক্ত হচ্ছেন, যার সরাসরি প্রভাব পড়ছে বেলতলা বাজারের বাণিজ্যে।

স্থানীয় কুল চাষি আকসেদ আলী জানান, চলতি মৌসুমে তিনি ২ বিঘা জমিতে কুলের আবাদ করেছেন। গত বছরের তুলনায় এ বছর ফলন কিছুটা কম হলেও বাজারে দাম ভালো পাচ্ছি। বেলতলা বাজারের সবচেয়ে বড় সুবিধা হলো এখানে সঠিক ওজন পাওয়া যায়, কোনো ধরনের কারচুপি নেই। এতে আমাদের মতো চাষিরা প্রকৃত অর্থেই লাভবান হতে পারছি।

প্রতিদিন বাজারে উঠছে বিভিন্ন জাতের কুল। বল সুন্দরী, থাই, চায়না, আপেল ও টক কুল জাতভেদে দামে তারতম্য থাকলেও সব ধরনের কুলই দ্রুত বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, দেশের বড় বড় শহরে কুলের চাহিদা থাকায় এখান থেকে প্রতিদিন ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরে কুল পাঠানো হচ্ছে।

ঝিনাইদহ থেকে আসা ফল ব্যবসায়ী মুজাহিদ বলেন, ‘আমি প্রায় ১৭ বছর ধরে ফলের ব্যবসার সঙ্গে জড়িত। প্রতি বছরই শীত মৌসুমে বেলতলা বাজারে আসি। এ বছর কিছু এলাকায় ফলন কম হলেও বাজারে চাহিদা বেশি থাকায় কুলের দাম ভালো। তুলনামূলক বেশি দামে কিনেও আমরা অন্য বাজারে ভালো দামে বিক্রি করতে পারছি। তাই বেলতলা বাজার আমাদের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য।’

বাজারের স্থানীয় আড়তদার সালাউদ্দীন মুকুল, মিনারুল, কামাল ও আব্দুর রাজ্জাক জানান, গত বছরের তুলনায় এ বছর কুলের চাহিদা ও কেনাবেচা দুটোই বেড়েছে। তারা বলেন, আমাদের বাজারে সঠিক ওজনে ও ন্যায্য দামে কুল বিক্রি হয়। প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা কেনাবেচা চলে। দাম ভালো থাকায় চাষি ও ব্যবসায়ীউভয় পক্ষই সন্তুষ্ট।

বেলতলা বাজার ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মুন্না বলেন, কুলকে ঘিরে এই বাজারের সম্ভাবনা অনেক বড়। চাষি ও ব্যবসায়ীরা যেন নির্বিঘ্নে ব্যবসা করতে পারেন, সে জন্য প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। কুল চাষ যেভাবে বাড়ছে, তাতে ভবিষ্যতে বেলতলা বাজার দক্ষিণাঞ্চলে আমের বাজারের মতো কুলের বাজার হিসেবেও পরিচিতি পাবে।

এ বিষয়ে শার্শা উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা জানান, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ১৩৮ হেক্টর জমিতে কুল চাষ হয়েছে।বল সুন্দরী, থাই, আপেল, চায়না,নারকেল কুল ও টক কুলের চাষ বেশি হয়েছে। ফলন ও বাজারমূল্য ভালো থাকায় চাষিরা লাভবান হয়েছেন। এই ধারা অব্যাহত থাকলে আগামী মৌসুমে কুল চাষ আরও বাড়বে।

শীতের এই সময়ে বেলতলা বাজার তাই শুধু একটি ফলের বাজার নয় এটি শার্শা উপজেলার অর্থনৈতিক সম্ভাবনার এক উজ্জ্বল প্রতিচ্ছবি। কুলকে কেন্দ্র করে গড়ে ওঠা এই বাণিজ্যিক গতিশীলতা গ্রামীণ অর্থনীতিতে নতুন আশার সঞ্চার করছে। মাঠের কুল এখন শার্শার হাসির কারণ যেখান থেকে দেশের চাহিদা মিটিয়ে এগিয়ে যাচ্ছে এক সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে।

ট্যাগ: কুল
সাফের সেমিফাইনালে কে কার প্রতিপক্ষ
  • ১১ নভেম্বর ২০২৬
‘ককটেল আতঙ্ক’ ঢাবি ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী
  • ১১ নভেম্বর ২০২৬
কালিতে ঢেকে দেওয়া হলো মীর মুগ্ধর মুখাবয়ব
  • ১১ নভেম্বর ২০২৬
বদলি হলেন সরাইল থানার ওসি
  • ১১ নভেম্বর ২০২৬
মাভাবিপ্রবিতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আটক ৩
  • ১১ নভেম্বর ২০২৬
আ.লীগ-ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রশিবির…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950