ছোট ভাইয়ের ইটের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

০৪ জানুয়ারি ২০২৬, ০৮:৪৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

হবিগঞ্জের লাখাই উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগে ছোট ভাইকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। শনিবার রাতে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯ জানায়, ২৪ ঘণ্টার মধ্যে হত্যার ঘটনায় অভিযুক্ত মো. ওবায়েদ মিয়াকে (২০) গ্রেপ্তার করা হয়েছে। তিনি লাখাই উপজেলার বামৈ পশ্চিম পাড়া গ্রামের আবুল খায়েরের ছেলে।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, গত ২ জানুয়ারি পারিবারিক জমিতে ঘর নির্মাণ নিয়ে বড় ভাই জুনাইদ মিয়া ও পরিবারের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওবায়েদ মিয়া ইট দিয়ে বড় ভাইয়ের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় জুনাইদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর লাখাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলে র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ওবায়েদ মিয়াকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে লাখাই থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯–এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, হত্যা, ধর্ষণ, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও জঙ্গিবাদ দমনে র‌্যাব-৯ সবসময় সক্রিয়। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইসির, প্রতিমন্ত্রী বললেন, ‘সরকা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘আল্লাহ আমাদের খাবার দাও’—চুলায় কয়েক বেলা আগুন না জ্বলা সেই…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সংসদ অধিবেশন না থাকায় এখনও সুযোগ দেখছেন এমপিওভুক্ত শিক্ষকরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গাঁজা সেবনকালে হাতেনাতে আটক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবের ৩ শহরে হুতিদের ড্রোন হামলা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9