১২ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

০৪ জানুয়ারি ২০২৬, ১২:৩১ PM
কুয়াশার ঘনত্ব কমে আসায় গন্তব্যে ছেড়ে যাচ্ছে ফেরি

কুয়াশার ঘনত্ব কমে আসায় গন্তব্যে ছেড়ে যাচ্ছে ফেরি © টিডিসি

ঘন কুয়াশার কারণে দীর্ঘ ১২ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের অন্যতম ব্যস্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল আবার শুরু হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে আসায় ঘাট কর্তৃপক্ষ নিরাপত্তা বিবেচনায় ফেরিগুলো চালু করে। এতে স্বস্তি ফিরে আসে যাত্রী ও যানবাহন চালকদের মধ্যে।

রবিবার (৪ জানুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটের দিকে আবার ফেরি চলাচল শুরু করে ঘাট কর্তৃপক্ষ। এর আগে শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টা থেকে ঘন কুয়াশার কারণে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

জানা গেছে, শনিবার রাত থেকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো  অস্পষ্ট হয়ে যাওয়ায় নৌ দুর্ঘটনায় এড়াতে রাত সাড়ে ১১টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় তীব্র শীতে দুর্ভোগে পড়েন দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকামুখী যানবাহন ও যাত্রীরা। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে সড়কে নদীর পারের অপেক্ষায় আটকা শতাধিক যানবাহন। 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে আসায় বেলা ১১টা ২০ মিনিট থেকে আবার ফ্রি চলাচল শুরু হয়েছে। সিরিয়ালে তেমন যানবাহনের চাপ নেই। এই নৌরুটে ফেরি চলাচল বন্ধের খবর শুনে যানবাহনের চালকরা বিকল্প রুট ব্যবহার করে। যার কারণে যানবাহনের চাপ তেমন থাকে না।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬