পাবনায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৪

০১ জানুয়ারি ২০২৬, ০১:৪৪ PM
ডিবি পুলিশের অভিযানে অস্ত্রগুলিসহ আটক চারজন। বুধবার রাতে পাবনা ডিবি পুলিশের কার্যালয়ে

ডিবি পুলিশের অভিযানে অস্ত্রগুলিসহ আটক চারজন। বুধবার রাতে পাবনা ডিবি পুলিশের কার্যালয়ে © সংগৃহীত

নতুন বছরের শুরুতেই পাবনায় অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শহরের বিভিন্ন এলাকায় একযোগে পরিচালিত বিশেষ অভিযানে অস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন পাবনা পৌর সদরের বলরামপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে মিজানুর রহমান মামুন ওরফে বাঙ্গাল মামুন (৪৭), মৃত কোবাদ শেখের ছেলে আরিফ হোসেন (২৫), শিবরামপুর এলাকার আব্দুস সোবাহানের ছেলে ফিরোজ হোসেন (৩৫) ও পূর্ব শালগাড়িয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রিপন হোসেন (৩৫)।

পাবনা ডিবি পুলিশের ওসি রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের  মনসুরাবাদ এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি রিভলবারসহ চার রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। এ সময় দুজনকে আটক করা হয়।

অপর দুটি পৃথক অভিযানে পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর এলকায় শায়েস্থা খান রোডে একটি ফ্লাট বাসা থেকে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি জব্দ এবং পূর্ব শালগাড়িয়া এলাকার একটি বাসা থেকে তিন রাউন্ড তাজা গুলিসহ দুজনকে আটক হয়। এ ছাড়া একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। 

এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে পাবনা সদর থানায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

অস্ট্রেলিয়ার গুঁড়িয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের
  • ১৬ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি সময়সীমা ও নীতিমালা চূড়ান্ত হতে পারে আজ
  • ১৬ আগস্ট ২০২৬
কম্পিউটারে অ্যাপ ইন্সটল ছাড়াই হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে হবে ভিড…
  • ১৬ আগস্ট ২০২৬
স্কুল-কলেজের শিক্ষকরা বদলির প্রস্তুতি নিলেও মাদ্রাসার ব্যাপ…
  • ১৬ আগস্ট ২০২৬
তুরস্ক-সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে মিসর:…
  • ১৬ আগস্ট ২০২৬
ইতিহাস গড়তে ৫৭ রান দরকার বাংলাদেশের
  • ১৬ আগস্ট ২০২৬