কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানোর ঘটনায় আটক ৫

৩১ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ PM
আটক পাঁচজন

আটক পাঁচজন © সংগৃহীত

কুড়িগ্রাম জেলা শহরে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের প্রচারণা চালানোর অভিযোগে পাঁচ তরুণকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। পোস্টার সাঁটানোর খবর পেয়ে তাৎক্ষণিক অভিযানে তাদের আটক করা হয়।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম থেকে রংপুরগামী একটি মিনি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন জাবের আল রাফিয়ান (৩০), সাকিবুল হাসান (২৪), শামীম হোসেন (২৫), ফাহমিদ হাসান (৩৪) ও মাহমুদুর রহমান (২৫)। তাদের বাড়ি যথাক্রমে যশোর, ঢাকা, লক্ষ্মীপুর, নাটোর ও মাদারীপুর জেলায়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে জেলা শহরের কলেজ মোড় এলাকায় একাধিক স্থানে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানো হয়। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ দল শহরের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে।

অভিযানের একপর্যায়ে খলিলগঞ্জ বাজারসংলগ্ন এলাকায় রংপুরগামী একটি মিনি বাসের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় বাসে থাকা পাঁচ তরুণকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, জাবের আল রাফিয়ান আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, সাকিবুল হাসান ও শামীম হোসেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একই বিভাগের শিক্ষার্থী।

এ ছাড়া ফাহমিদ হাসান ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ফার্মেসি বিভাগ এবং মাহমুদুর রহমান বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)-এর শিক্ষার্থী।

ডিবি পুলিশ জানায়, পোস্টার সাঁটানোর স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আটক তরুণদের সম্পৃক্ততা নিশ্চিত হওয়া গেছে। তারা ঢাকা থেকে কুড়িগ্রামে এসে হিযবুত তাহরীরের প্রচারণামূলক পোস্টার সাঁটাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
এদিকে আটকের পরপরই পুলিশ শহরের বিভিন্ন স্থানে সাঁটানো নিষিদ্ধ সংগঠনের পোস্টার সরিয়ে ফেলে।

এ বিষয়ে কুড়িগ্রাম পুলিশ সুপার (এসপি) খন্দকার ফজলে রাব্বি বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানোর অভিযোগে পাঁচ তরুণকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দায় স্বীকার করেছেন। আরও জিজ্ঞাসাবাদ চলছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে গোপন যুদ্ধ পরিকল্পনার একেকটি পাতা…
  • ১৪ নভেম্বর ২০২৬
গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950