লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি মোশতাকুর, সম্পাদক পাবেল

৩১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩১ AM
বাম থেকে সভাপতি আ. হ. ম. মোশতাকুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইদুল ইসলাম পাবেল

বাম থেকে সভাপতি আ. হ. ম. মোশতাকুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইদুল ইসলাম পাবেল © সংগৃহীত

লক্ষ্মীপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আ. হ. ম. মোশতাকুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইদুল ইসলাম পাবেল।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে সন্ধ্যায় ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। কঠোর নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার মধ্য দিয়ে ১৯৮১ সালে প্রতিষ্ঠিত লক্ষ্মীপুর প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে আ. হ. ম. মোশতাকুর রহমান (নয়া দিগন্ত) এবং সাধারণ সম্পাদক পদে সাইদুল ইসলাম পাবেল (বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪) বিজয়ী হন।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মীর ফরহাদ হোসেন সুমন (কালবেলা)। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন সোহেল রানা (নাগরিক টিভি)। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান টিপু (বাংলাদেশের খবর)। ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মোহাম্মদ আরিফ হোসেন (সংবাদ প্রতিদিন)। দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন রবিউল ইসলাম খাঁন (আজকালের খবর) এবং প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন নাজিম উদ্দীন রানা (আজকের বিজনেস বাংলাদেশ)।

কার্যনির্বাহী সদস্য পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন রাজীব হোসেন রাজু (দৈনিক আমার দেশ) ও মো. আফজাল হোসেন (সবুজ জমিন)। এদিকে সহসভাপতি পদে দুই প্রার্থীর ভোট সমান হওয়ায় এ পদে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি। পরবর্তী সময়ে তারিখ ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

নবনির্বাচিত সভাপতি আ. হ. ম. মোশতাকুর রহমান ফলাফল ঘোষণার পর প্রতিক্রিয়ায় বলেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ন্যায্য অধিকার আদায় এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় নতুন কমিটি দৃঢ় প্রতিজ্ঞ।

নির্বাচন ঘিরে প্রেসক্লাব প্রাঙ্গণে দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬