ব্রাহ্মণবাড়িয়ায় পাথরবাহী ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

৩০ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ PM
জব্দ করা ট্রাক ও পণ্য

জব্দ করা ট্রাক ও পণ্য © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) বিশেষ অভিযানে পাথরবোঝাই ট্রাক থেকে প্রায় দুই কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দলের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলাস্থ ঢাকা-সিলেট মহাসড়কে এ অভিযান চালানো হয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাক বিজিবি সদস্যদের দেখে রাস্তা পরিবর্তন করে পালানোর চেষ্টা করে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্যটি নিশ্চিত করেছে বিজিবি।

টহলদল দ্রুত ধাওয়া দিয়ে সীমান্ত পিলার ২০০১/এমপি হতে প্রায় ৫ কিলোমিটার ভেতরে বিজয়নগরের চান্দুরা ইব্রাহিমপুর এলাকায় ট্রাকটি আটক করতে সক্ষম হয়।

পরবর্তী সময়ে ট্রাকটি তল্লাশি করে ৪ ফুট পাথরের নিচে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ভারতীয় উন্নতমানের শাড়ি ৩৬৯ পিস, লেহেঙ্গা ৮৩ পিস, জিরা ৫৭০ কেজি, কসমেটিকস সামগ্রী ১৭,৯৫২ পিসসহ পুরো ট্রাকটি জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের সিজার মূল্য ধরা হয়েছে ১ কোটি ৮৯ লাখ ৬ হাজার ৮০০ টাকা। জব্দ মালামাল আখাউড়া কাস্টমসে জমা করার প্রক্রিয়া চলছে বলেও জানায় বিজিবি।

(২৫ বিজিবি) প্রেস বিজ্ঞপ্তিতে মহাপরিচালক জানান, বিজিবির নির্দেশনা বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক বাস্তবায়নে সাম্প্রতিক সময়ে সীমান্তজুড়ে নজরদারি আরও জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদে ভিত্তিতে একটি বিশেষ টহল দল ইসলামপুর এলাকায় অবস্থান নেয়।

সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া ও হবিগঞ্জের মাধবপুর সীমান্তজুড়ে চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা আরও জোরালো করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং অবৈধ পণ্য প্রবেশ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9