খালেদা জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৭ দিনের শোক

৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৩ PM
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতির কার্যালয়ে ৭ দিনে শোক কর্মসূচি ঘোষণা করা হয়

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতির কার্যালয়ে ৭ দিনে শোক কর্মসূচি ঘোষণা করা হয় © টিডিসি

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যাগে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের পুনিয়াউট এলাকায় জেলা বিএনপির সভাপতির কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহসভাপতি এ বি এম মোমিনুল হক মুমিন, সহসভাপতি জসিম উদ্দিন রিপন, যুগ্ম সম্পাদক মাইনুল হাসান চপল সহদলীয় নেতাকর্মী।

খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকাল থেকে দলীয় কার্যালয় সামনে ভিড় করতে শুরু করেন নেতাকর্মীরা। পরে কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম ও দোয়া করা হয়।

এ সময় কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী। গণতন্ত্রের সংকটকালে নিঃস্বার্থভাবে ভূমিকা রেখেছেন। সংগ্রামী নেত্রীর চলে যাওয়া দেশের রাজনৈতিক অধ্যায়ের এক অপূরণীয় ক্ষতি। তার মৃত্যুতে জেলা বিএনপির পক্ষ থেকে সাতদিন ব্যাপী কোরআন খতম, গণঅভিমত গ্রহণ, দোয়াসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আওয়াজ উঠছে ‘আওয়াজ ডট বিডি’-তে, শিক্ষাপ্রতিষ্ঠানের ৫১ শতাংশই…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সাইবার আইন নিয়ে দেশে প্রথম জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতা আয়োজ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগরীর সব স্কুল-কলেজের জন্য মাউশির নির্দেশনা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে অধ্যাপকসহ ৬ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলির চূড়ান্ত আদেশ কবে, যা বলছে অধিদপ্তর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9