বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ রেললাইন অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

২৭ ডিসেম্বর ২০২৫, ০৭:০৪ PM
রেললাইন অবরোধ করে আগুন ধরিয়ে দেওয়া হয়

রেললাইন অবরোধ করে আগুন ধরিয়ে দেওয়া হয় © টিডিসি

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে রেললাইন অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল চারটার দিকে গফরগাঁও উপজেলার শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় বিএনপির বিক্ষুব্ধ একাংশের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু মনোনয়ন বাতিলের দাবিতে দলের একটি অংশ শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় রেললাইনের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে রেললাইনে আগুন দেওয়া হলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, রেললাইনে অগ্নিসংযোগের কারণে ঢাকা-ময়মনসিংহ রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬