৫০০ টাকার বাজিতে খালে ১০০ বার ডুব, প্রাণ গেল কৃষকের

২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১৭ PM
খালে ডুব দিচ্ছেন বাবুল মোল্লা

খালে ডুব দিচ্ছেন বাবুল মোল্লা © মৃত্যু

ঝালকাঠির রাজাপুরে সামান্য টাকার বাজিকে কেন্দ্র করে ঘটেছে হৃদয়বিদারক এক দুর্ঘটনা। ৫০০ টাকার বাজি ধরে খালে একটানা ১০০ বার ডুব দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এক কৃষক। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার বড়ইয়া বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

নিহত বাবুল মোল্লা (৪৫) উপজেলার বড়ইয়া মোল্লাবাড়ি এলাকার আনসার মোল্লার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় সূত্র ও নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালে বাবুল মোল্লা বাড়ি থেকে এক বস্তা চাল মাথায় করে বড়ইয়া কাছারিবাড়ি বাজারে নিয়ে আসেন। কনকনে শীতের সকালে পরিশ্রমের কারণে তার শরীর অতিরিক্ত গরম হয়ে গেলে বাজারে উপস্থিত কয়েকজনের সঙ্গে ৫০০ টাকার বিনিময়ে খালে নেমে ১০০ ডুব দেওয়ার বাজি ধরেন তিনি। এরপর তিনি খালি গায়ে খালে নেমে একটানা ১০০ বার ডুব দেন। এ সময় খালের দুই পাশে থাকা লোকজনকে ভিডিও ধারণ করতে নিষেধ করেন তিনি। নির্ধারিত ডুব শেষ করে খাল থেকে উঠে পাড়ের রাস্তায় আসতেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি গুরুতর দেখে স্বজনরা তাকে কম্বল পেঁচিয়ে আগুনের তাপ দেন এবং তেল গরম করে শরীরে মালিশ করেন। তবে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

নর্দান ইউনিভার্সিটিতে নজরুলের শিল্পচেতনা নিয়ে সেমিনার
  • ১৬ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে খসে পড়ল পলেস্তারা, আতংকে শিক্…
  • ১৬ আগস্ট ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে হ…
  • ১৬ আগস্ট ২০২৬
সুগন্ধা পয়েন্টে সরকারি জমি দখলের চেষ্টা, অভিযান চালিয়ে উদ্ধ…
  • ১৬ আগস্ট ২০২৬
গণপূর্ত অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৭৭, আবেদন ৩১ আগস্…
  • ১৬ আগস্ট ২০২৬
ক্যান্সার আক্রান্ত তরুণ ইসার জীবন বাঁচাতে এগিয়ে আসুন
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage