যশোর-৫ আসন জোটসঙ্গীকে ছেড়ে দেওয়ায় বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ

২৪ ডিসেম্বর ২০২৫, ০৯:১৬ PM
মনিরামপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়

মনিরামপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয় © টিডিসি

যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন করে জোটসঙ্গীকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে মনিরামপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়। 

মিছিলটি মনিরামপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা ‘অবৈধ মনোনয়ন মানি না, মানব না’ এমন বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়।

মনিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান জানান, মনোনয়ন পরিবর্তনের সিদ্ধান্তে নেতাকর্মীরা হতাশ ও ক্ষুব্ধ। ত্যাগী ও জনপ্রিয় নেতার প্রতি অবিচার করা হয়েছে।

পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল হাই বলেন, দাবি আদায় না হলে পরবর্তী সময়ে আরও কর্মসূচি দেওয়া হবে।

নেতাকর্মীরা জানান, চলতি মাসের ৪ ডিসেম্বর আসনটিতে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয় উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনকে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট সমঝোতায় বুধবার দুপুরে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে ঘোষণা নাম ঘোষণা করা হয় জমিয়তে ওলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে। ইকবাল হোসেনের মনোনয়ন পরিবর্তন করায় বিক্ষোভ করেন তার সমর্থকরা।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬