চট্টগ্রাম-১৩ আসনে জামায়াত প্রার্থীর মাহমুদুল হাসানের মনোনয়নপত্র সংগ্রহ

২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৫০ PM
জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হচ্ছে

জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হচ্ছে © টিডিসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবুল হাসান খোকা।

মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. নাছির উদ্দিন শাহ, বারখাইন ইউনিয়ন সভাপতি সাদ্দাম হোসেন, আনোয়ারা সদর ইউনিয়ন সভাপতি এস এম শাহেদ, হাইলধর ইউনিয়ন সভাপতি নজরুল করিম, বারশত ইউনিয়ন সভাপতি মো. ফারুক এবং আনোয়ারা উপজেলা ছাত্রশিবিরের সাবেক নেতা রিয়াদ মাহমুদ।

এ সময় আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, ‘নির্বাচনী আচরণবিধি সবাইকে কঠোরভাবে মেনে চলতে হবে। এখন পর্যন্ত কোনো আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়নি, যা সব রাজনৈতিক দলের জন্য প্রশংসনীয়। আশা করি নির্বাচন পর্যন্ত এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে।’

মন্ত্রী-হুইপের পথসভা থেকে আটক যুবকের পিস্তলটি খেলনা, দাবি ও…
  • ০৭ আগস্ট ২০২৬
গবেষণাকে মাঠে পৌঁছে দিতে বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন…
  • ০৭ আগস্ট ২০২৬
গুলির চেষ্টার সংবাদকে মিথ্যা দাবি করলেন হুইপ দুলু
  • ০৭ আগস্ট ২০২৬
রাতে মঞ্চ মাতিয়ে সকালেই লাশ হলেন শিল্পী পেহলি ভৈরবী
  • ০৭ আগস্ট ২০২৬
জাদুঘরে সন্তানের রক্তমাখা পোশাক দেখে কান্নায় ভেঙে পড়েন চবির…
  • ০৭ আগস্ট ২০২৬
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ০৭ আগস্ট ২০২৬