দুর্গম জনপদের স্বাস্থ্যসেবায় ‘শহীদ ওসমান হাদি’ ওয়াটার অ্যাম্বুলেন্স চালু

২০ ডিসেম্বর ২০২৫, ০৯:১৩ AM
ওয়াটার অ্যাম্বুলেন্সটির উদ্বোধন ও হস্তান্তর কার্যক্রম সম্পন্ন

ওয়াটার অ্যাম্বুলেন্সটির উদ্বোধন ও হস্তান্তর কার্যক্রম সম্পন্ন © সংগৃহীত

উপকূলীয় ও দুর্গম চরাঞ্চলের মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে চালু হয়েছে আধুনিক ‘শহীদ ওসমান হাদি’ ওয়াটার অ্যাম্বুলেন্স। শুক্রবার সকালে ভোলার মনপুরা উপজেলার রামনেওয়াজ লঞ্চঘাটে আয়োজিত এক অনুষ্ঠানে এটি মনপুরা উপজেলা প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াটার অ্যাম্বুলেন্সটির উদ্বোধন ও হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করেন।

জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির সাহসী যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে ওয়াটার অ্যাম্বুলেন্সটির নামকরণ করা হয়। তাঁর আত্মত্যাগ ও মানবিক চেতনার প্রতি সম্মান জানাতেই এই জনকল্যাণমূলক উদ্যোগের সঙ্গে তাঁর নাম যুক্ত করা হয়েছে।

এই ওয়াটার অ্যাম্বুলেন্সের মাধ্যমে নদী ও সাগরবেষ্টিত দুর্গম চরাঞ্চল থেকে রোগী পরিবহন, জরুরি চিকিৎসা সহায়তা প্রদান এবং দ্রুত সময়ের মধ্যে স্বাস্থ্যসেবায় পৌঁছানো সহজ হবে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ গর্ভবতী নারী, গুরুতর অসুস্থ রোগী ও দুর্ঘটনায় আহতদের জীবন রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে নৌপরিবহন উপদেষ্টা শহীদ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি জানান, ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

বক্তব্যে উপদেষ্টা বলেন, শহীদ ওসমান হাদি অন্যায় ও অবিচারের বিরুদ্ধে ছিলেন একজন আপসহীন ও সাহসী কণ্ঠস্বর। তাঁর আদর্শ ও আত্মত্যাগ মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আমাদের অনুপ্রেরণা দেয়। উপকূলীয় মানুষের জীবন রক্ষা ও স্বাস্থ্যসেবার মতো মহৎ উদ্যোগের সঙ্গে তাঁর নাম যুক্ত করতে পেরে আমরা গর্বিত।

তিনি আরও বলেন, সরকার উপকূলীয় ও দুর্গম অঞ্চলের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। নদী ও সাগরনির্ভর জনপদের বাস্তবতা বিবেচনায় রেখে ওয়াটার অ্যাম্বুলেন্সের মতো উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয় ও মনপুরা উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9