মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল সাবেক এমপিপুত্রের

১৪ ডিসেম্বর ২০২৫, ১০:২৯ AM
মিল্টন আলী

মিল্টন আলী © সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক এমপি মরহুম নওশের আলী সরকার বাদশার ছেলে মিল্টন আলী নিহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পাকা ইউনিয়নের চিথলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিল্টন আলী ১৯৮৮ সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের নির্বাচিত সংসদ সদস্য ও বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম নওশের আলী বাদশার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় মিল্টন আলী নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে চিথলিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন একই এলাকার সেকেন্দারের ছেলে সান্টু। পথে গ্রামের একটি সরু মেঠো সড়কে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি ছোট খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে দ্রুত বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক মিল্টন আলীকে মৃত ঘোষণা করেন।

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম বলেন, খাদে পড়ে যাওয়ার পরপরই মিল্টন আলীর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950