গোপালগঞ্জে ভিডিও ধারণকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৮ PM
সংঘর্ষে আহত দুজন হাসপাতালের চিকিৎসাধীন

সংঘর্ষে আহত দুজন হাসপাতালের চিকিৎসাধীন © টিডিসি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সুন্নতে খতনা অনুষ্ঠানের ভিডিও ধারণকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের খাঞ্জাপুর ও ধোপাকান্দি গ্রামের মধ্যে এ সংঘর্ষ ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার রাতে ধোপাকান্দি গ্রামের ইনান শেখের বাড়িতে তার ছেলে আবুল আসাদ শেখের সুন্নতে খতনার অনুষ্ঠানে পাশের খাঞ্জাপুর গ্রামের পলাশ মোল্লার ছেলে নাজিম মোল্লা মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। এ সময় ভিডিও ধারণ নিয়ে ইনান শেখের পরিবারের সদস্যদের সঙ্গে নাজিম মোল্লার কথাকাটাকাটি হয়।

এরই জের ধরে শনিবার সকালে ইনান শেখের বাড়ির লোকজন উজানী বাজারে গেলে খাঞ্জাপুর গ্রামের লোকজনের সঙ্গে পুনরায় বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

মারাত্মক আহতদের মধ্যে রয়েছেন ধোপাকান্দি গ্রামের লিটন শেখ (৩০), হিরন শেখ (২৮), আবুল হাসান শেখ (৫০), মিজানুর শেখ (৫৫) এবং খাঞ্জাপুর গ্রামের সাইফুল মোল্লা (৪৪) ও মাহাবুব মোল্লা (১৭)। আহত ব্যক্তিদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬