বিএনপির প্রার্থী ফজলুরকে নিয়ে স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক

০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:২৬ PM , আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৪০ PM
হবিগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা। ইনসেটে নিহত রাসেল মিয়া

হবিগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা। ইনসেটে নিহত রাসেল মিয়া © টিডিসি সম্পাদিত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে হবিগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলার আজমিরীগঞ্জ উপজেলার আনন্দপুর ও কাকাইলছেও গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষ হয়।

পুলিশ জানায়, কুমোদপুর গ্রামের বাসিন্দা ও কাকাইলছেও ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হান্নান মিয়া তার ফেসবুক আইডিতে কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফজলুর রহমানকে নিয়ে একটি স্ট্যাটাস দেন। তার বিরুদ্ধে অভিযোগ, ওই স্ট্যাটাসে তিনি স্থানীয় এক বিএনপি নেতার উদ্দেশে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন।

জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিবুর রহমান সওদাগরের ভাই ও আনন্দপুর গ্রামের যুবদল কর্মী আল আমিন সওদাগর ওই ফেসবুক পোস্টের বিষয়ে হান্নান মিয়ার কাছে প্রশ্ন তোলেন। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় দুজনের মধ্যে কথা–কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। 

এ ঘটনার জেরে মঙ্গলবার দুপুরে আনন্দপুর ও কাকাইলছেও গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষ দেশি অস্ত্র ব্যবহার করেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় কুমোদপুর গ্রামের রাসেল মিয়াকে (৪৫) আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

তিনি আরও বলেন, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9