সহস্রাধিক মানুষকে পিএনআরএফআরের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা

০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:১৯ PM
পিএনআরএফআর ট্রাস্টের উদ্যোগে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

পিএনআরএফআর ট্রাস্টের উদ্যোগে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত © সংগৃহীত

প্রফেসর নজরুল রিউমাটোলজি ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ (পিএনআরএফআর) ট্রাস্টের উদ্যোগে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) শরীয়তপুরের ভেদরগঞ্জের শহীদ সিরাজ সিকদার ডিগ্রি কলেজে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

৩৪ জনের মেডিকেল টিম দিনব্যাপী বিনামূল্যে এই হেলথ ক্যাম্পে ১১শতাধিক অসহায় মানুষকে ব্যবস্থাপত্র দিয়েছেন। একই সঙ্গে রোগ অনুযায়ী প্রত্যেককে বিনামূল্যে বিভিন্ন ধরনের ওষুধও প্রদান করা হয়েছে।

বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের কাউন্সিলর ও শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. মাহমুদ হোসেনের সৌজন্যে হেলথ ক্যাম্প পরিচালনা করেন পিএনআরএফআর ট্রাস্টের চেয়ারম্যান বাতরোগ বিশেষজ্ঞ অধ্যাপক  ডা. মো. নজরুল ইসলাম, ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ডা. নীরা। ফেরদৌস। সঙ্গে রিউমাটোলজিস্ট ডা. বুদ্ধদেব সরকার সহ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এর ১৭ জন চিকিৎসক।

এ ছাড়াও উপস্থিত ছিলেন-ট্রাস্টের সেক্রেটারি ড. পিযুষ বিশ্বাস, কার্যনির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম খোকন, জুবায়ের আহমেদ, মো. বুরহান উদ্দিন, মো. সামিউল হক, বোরহান উদ্দিন, কাজি মনজুর সাকলায়েনসহ মর্ডান ওয়ান স্টপ আথ্রাইটিস কেয়ার এন্ড রিসার্চ সেন্টারের (এমওএসিএন্ডআরসি) স্টাফরা।

পিএনআরএফআরের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, ট্রাস্ট প্রতিষ্ঠার পর থেকেই আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছি। ভবিষ্যতে ট্রাস্টের মাধ্যমে আরও বিস্তৃতভাবে এই ধরনের কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, আমরা শুধু বাত রোগীদের চিকিৎসায় সহায়তা দিচ্ছি না, অন্যান্য দূরারোগ্য রোগীদের জন্য এককালীন চিকিৎসা সহায়তা, গরিব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, উত্তরবঙ্গে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু, শীতবস্ত্র বিতরণ ও বন্যার্তদের সহায়তাও করছি। যারা আমাদের এই কাজে সহযোগিতা করছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. মাহমুদ হোসেন বলেন, এমন সুনির্দিষ্ট রোগ নিয়ে দিনভর ১১শ মানুষকে নিরবিচ্ছিন্নভাবে সেবা দেয়ার ঘটনা বিরল। এটা আমাদের এলাকার জন্য ইতিহাস। আমরা এর জন্য ট্রাস্ট্রের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ক্যাম্পে উপস্থিত চিকিৎসকরা বাত ব্যথা এবং অন্যান্য বাতজনিত রোগ সম্পর্কে রোগীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। এছাড়া তারা বাত রোগের প্রাথমিক লক্ষণ ও চিকিৎসা পদ্ধতি সম্পর্কেও রোগীদের অবহিত করেন।

টেকসই উন্নয়নে ফিনটেক ও সবুজ অর্থায়নের গুরুত্ব তুলে ধরল বরেন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ শিক্ষার্থী অপসারণ সহ পাঁচ দফা দাবি ইবি ছাত্রশিবিরের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদির সঙ্গে আলোচনা হয়েছে: মাল…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রানার গ্রুপ নিয়োগ দেবে ১০ সিনিয়র অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ও দ্বৈত ডিগ্রি চালুর উদ্যো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ওষুধ ছাড়াই বিষণ্নতা নিরাময়ের গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি প…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9