আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৬

০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়। দগ্ধরা হলেন—মো. জলিল মিয়া (৫০), আনেজা বেগম (৪০), আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬), মনিরা (১৭) ও ইভা (৬)।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মেয়েজামাই আফরান মিয়া জানান, তার শ্বশুর জলিল মিয়া আগারগাঁওয়ের পাকা মার্কেট ইসলামিক ফাউন্ডেশনের পাশের একটি বাসায় পরিবারসহ থাকেন। ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে পরিবারের ছয়জনই দগ্ধ হন। পরে খবর পেয়ে সকাল পৌনে ৮টার দিকে তাদের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সকালে আগারগাঁও থেকে দগ্ধ অবস্থায় ছয়জনকে বার্ন ইউনিটে আনা হয়েছে। তাদের ড্রেসিং চলছে, ফলে এখনো সুনির্দিষ্টভাবে দগ্ধের পরিমাণ জানা যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬