ক্ষতিকর কীটনাশকের ব্যবহার কমানোর দাবিতে শ্যামনগরে মানববন্ধন

০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:০১ PM
মানববন্ধনে কৃষক-কৃষাণী, শিক্ষার্থী, নারী সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন

মানববন্ধনে কৃষক-কৃষাণী, শিক্ষার্থী, নারী সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন © সংগৃহীত

কৃষিতে রাসায়নিক ও ক্ষতিকর কীটনাশকের ব্যবহার কমানোর দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় শ্যামনগর প্রেসক্লাবের সামনে গ্রিন কোয়ালিশন, বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক) ও শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশন আয়োজিত এই মানববন্ধনে কৃষক-কৃষাণী, শিক্ষার্থী, নারী সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে গ্রিন কোয়ালিশন শ্যামনগর পৌরসভা ইউনিটের  উপদেষ্টা সিনিয়র সাংবাদিক আফজালুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন শ্যামনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন আরাফাত, বারসিক এর সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, গ্রিন কোয়ালিশন শ্যামনগর পৌরসভা ইউনিটের সাধারণ সম্পাদক কিরণ শংকর চ্যাটার্জী, ঈশ্বরীপুর ইউনিটের সভাপতি জিল্লুর রহমান, মুন্সিগঞ্জ ইউনিটের সভাপতি ডা. যোগেশ মন্ডল, শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুদ্দিন সিদ্দিক, সহসভাপতি মোমিনুর রহমান, শরুব ইয়ুথ টিম এর ভলান্টিয়ার জেবা তাসনিয়া, কৃষক দেবীরঞ্জন মন্ডল প্রমুখ।

বক্তারা বলেন, কীটনাশকের অবাধ ব্যবহার শুধু কৃষিকে নয়, সমগ্র প্রাণিকুলের জীবন বিষিয়ে তুলছে। অসচেতনভাবে কীটনাশক ব্যবহার করায় সবার আগে ঝুঁকিতে পড়ছে কৃষকদের স্বাস্থ্য, নষ্ট হচ্ছে পুকুরের মাছ। মৃত্যু হচ্ছে গবাদিপশুর। কীটনাশক ব্যবহার করে উৎপাদিত ফসল অনিরাপদ করে তুলছে মানুষের জীবন। কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ করা, বিষের সহজলভ্যতা বন্ধ করা এখন সময়ের দাবি।

বক্তারা বিকল্প ও পরিবেশবান্ধব বালাইনাশক ব্যবহার এবং জৈব কৃষিচর্চার ওপর জোর দেওয়ার আহবান জানান।  
 
বক্তারা ক্ষতিকর কীটনাশক বিক্রি নিয়ন্ত্রণ, নিম্নমানের কীটনাশকের বাজারজাত বন্ধ, কৃষকদের সুরক্ষামূলক সরঞ্জাম নিশ্চিতকরণ, জৈব কৃষিচর্চার প্রশিক্ষণ এবং বিষমুক্ত খাদ্যের অধিকারের নিশ্চয়তায় সরকারি-বেসরকারি উদ্যোগের দাবি জানান।

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের তথ্য পাঠানোর নির্দেশ
  • ১৭ জুলাই ২০২৬
ম্যাচের আগে যা করেন লিওনেল মেসি
  • ১৭ জুলাই ২০২৬
ক্ষমা চেয়ে এতিমখানার চালের টাকা ফেরত দিলেন যুবদল নেতা
  • ১৭ জুলাই ২০২৬
কার হাতে উঠতে পারে বিশ্বকাপের সেরা সম্মান?
  • ১৭ জুলাই ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে অ্যাপেক্স
  • ১৭ জুলাই ২০২৬
জুলাই শহিদদের স্মরণে কোনো কর্মসূচি রাখেনি পাবিপ্রবি প্রশাসন
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence