‎বাবার হত্যাকারীদের রক্ষা করেছেন শেখ হাসিনা: রেজা কিবরিয়া

০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:০১ PM
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দিচ্ছেন ড. রেজা কিবরিয়া

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দিচ্ছেন ড. রেজা কিবরিয়া © টিডিসি

‎অর্থনীতিবিদ ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ড. রেজা কিবরিয়া বলেছেন, ‘গত ১৫ বছর ধরে শেখ হাসিনা আমার বাবার (সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া) হত্যাকারীদের রক্ষা করেছেন। এতে সন্দেহ হয়, তার নির্দেশেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল।

‎বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নিজ গ্রাম জালালসাপে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
‎
রেজা কিবরিয়া বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনা ও শেখ রেহেনা প্রায় ৪০ মিলিয়ন ডলার বিদেশে পাচার করেছেন। তাদের পাশাপাশি আরও অনেকে অর্থ পাচারে জড়িত। বিএনপি সরকার গঠন হলে বিদেশের মতো করে একটি ট্রাস্ট গঠন করে সেই অর্থ দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে ব্যয় করা হবে।

তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। সেই অর্থ ফেরাতে সরকারের কোনো কার্যকর উদ্যোগ বা সক্ষমতা নেই। বিএনপি সরকার গঠন করলে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
‎
‎‎নির্বাচন প্রসঙ্গে রেজা কিবরিয়া বলেন, বর্তমান সরকারের প্রশাসনিক দক্ষতা নেই। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের যে সক্ষমতা প্রয়োজন, তা তাদের নেই। জনগণ এখন পরিবর্তন ও একটি জবাবদিহিমূলক সরকার চায়।
‎
‎দোয়া মাহফিলে নবীগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কাতারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেনি বাংলাদেশ স্কুল,…
  • ১০ নভেম্বর ২০২৬
কুয়েটের ভর্তি আবেদন শুরু আজ, শিথিল হয়েছে শর্ত
  • ১০ নভেম্বর ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব দাউদ মিয়া
  • ১০ নভেম্বর ২০২৬
ফতুল্লায় মাদ্রাসায় আগুনে অসুস্থ শিক্ষার্থী বেড়ে ৬৩, আশঙ্কাজ…
  • ১০ নভেম্বর ২০২৬
চাঁদপুরে কিশোর গ্যাং সদস্যসহ ২৮ জন গ্রেপ্তার
  • ১০ নভেম্বর ২০২৬
১১০ বছরে ‘উত্তরের অক্সফোর্ড’ কারমাইকেল কলেজ
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950