নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে আনোয়ারায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি

০৩ ডিসেম্বর ২০২৫, ০৫:১৬ PM
আনোয়ারা উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তর প্রাঙ্গণে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি

আনোয়ারা উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তর প্রাঙ্গণে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি © টিডিসি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন কর্মরত মাঠপর্যায়ের কর্মীরা নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন, পদোন্নতি কাঠামো প্রণয়ন ও বৈষম্য দূরীকরণের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। 

বুধবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তর প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১১ ইউনিয়নে কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী এবং পরিবার পরিকল্পনা পরিদর্শকরা অংশ নেন।

কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য দেন পরিবার পরিকল্পনা পরিদর্শক সাইফুল ইসলাম, পরিবার কল্যাণ সহকারী মাহেরা শাহীন কুতুবী, এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা কৃষ্ণা প্রভা দত্ত।

বক্তারা বলেন, দীর্ঘ ২৬ বছর ধরে ২৪ ঘণ্টা মা ও শিশু স্বাস্থ্যসেবা, গর্ভবতী ও প্রসূতি নারীর সেবা, নবজাতক ও ৫ বছরের কম বয়সী শিশুদের স্বাস্থ্যসেবা দিয়ে এলেও পরিবার পরিকল্পনা কর্মীদের চাকরিতে এখনো কোনো নিয়োগবিধি প্রণয়ন হয়নি।

চাকরির শুরুতে যে পদের দায়িত্ব নিয়ে মাঠে নেমেছেন, অবসর নেওয়ার সময়েও তাদের সেই একই পদে থাকতে হচ্ছে। অন্যদিকে অন্যান্য সরকারি চাকরিতে নিয়মিত পদোন্নতির সুযোগ থাকলেও পরিবার পরিকল্পনা কর্মীরা বঞ্চিত রয়ে গেছেন।

তারা অভিযোগ করেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বৈষম্যহীন সোনার বাংলাদেশ গড়ার অঙ্গীকার করা হলেও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীরা আজও বৈষম্যের শিকার।

বক্তারা অবিলম্বে নিয়োগবিধি বাস্তবায়ন ও পদোন্নতির কাঠামো চালু করার দাবি জানান। একই সঙ্গে দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচির হুঁশিয়ারি দেন।

আত্মহত্যা মানসিক স্বাস্থ্য সমস্যা, ‘ক্রিমিন্যাল অ্যাক্ট’ না…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে প্রধানমন্ত্র…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির দায়িত্বে ড. হান্নান-আ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইস্পাহানী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে বিভিন্ন পদে নিয়োগ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের কারিকুলামে বিশেষ ‍গুরুত্ব পাবে স্পিকিং-লিসেনিং: …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তুলনায় বেশি আত্মহত্যা স্কুল-কলে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9