চাঁদা না দেওয়ায় গৃহবধূর আঙুল কেটে দিল দুর্বৃত্তরা

৩০ নভেম্বর ২০২৫, ০২:৫৪ AM
রিমা খাতুন

রিমা খাতুন © সংগৃহীত

মাগুরা সদর উপজেলার রাওতাড়া গ্রামে চাঁদা না দেওয়ার জেরে রিমা খাতুন (২৮) নামে এক গৃহবধূকে কোপায় আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৯ নভেম্বর) সকালে ঘটেছে এ নৃশংস ঘটনা। রিমা খাতুন সৌদি প্রবাসী মো. আরিফ হোসেনের স্ত্রী।

পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বাড়ি দখলের জন্য একই গ্রামের নকে শিকদার, ফারুক শিকদার, মিঠুন শিকদার ও হবিবর শিকদার বিভিন্নভাবে চাপ ও হুমকি দিয়ে আসছিল। বাড়ি দখলে ব্যর্থ হয়ে তারা রিমার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে।

রিমার বলেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলে পড়ে। এলোপাতাড়ি কোপানোর ফলে তার ডান হাতের মধ্যমা আঙুলের মাথা বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত ভুক্তভোগীর পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬