ববিসাসের বিরুদ্ধে অপপ্রচার, ৯ শিক্ষার্থীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

২৬ নভেম্বর ২০২৫, ০৮:২০ PM
ববিসাস ও বরিশাল বিশ্ববিদ্যালয়

ববিসাস ও বরিশাল বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য অপপ্রচারের অভিযোগে ‘Linkers in Barishal University’ নামক অনিবন্ধিত ফেসবুক পেজের অ্যাডমিন ও মডারেটরসহ ৯ শিক্ষার্থীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ববিসাসের সভাপতি মো. জাহিদ হোসেনের পক্ষে বরিশাল জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম এ নোটিশ প্রেরণ করেন।

লিগ্যাল নোটিশ গ্রহীতা নয়জন শিক্ষার্থী হলেন ম্যানেজমেন্ট বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী মুক্তাদির রিজভী, ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী নাহিদ হাসান, ম্যানেজমেন্ট বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী জাওয়াদুর রহমান সৃজন, ফাইনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী ফজলে রাব্বি রকি, অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গাজী আবু রায়হান, মার্কেটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান মুন্না, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফসানা কবীর, আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বির মাহমুদ, আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরোজ শ্রাবণী। 

জানা গেছে, ‘Linkers in Barishal University’ নামে ফেসবকু পেজ ও গ্রুপটি পরিচালনা করছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাবেক ও বর্তমান শিক্ষার্থী।বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহার করে কোনো তথ্য-প্রমাণ ছাড়াই বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানো হয়। এসব প্রোপাগান্ডামূলক তথ্য বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষার্থীদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে।

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, গত ২৮ অক্টোবর পেজটি ববিসাসের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীর ছবি ও লোগো ব্যবহার করে মিথ্যা, অসত্য ও বিভ্রান্তিকর তথ্যসংবলিত একটি স্ট্যাটাস প্রকাশ করে। এরপর ৩১ অক্টোবর একই পেজে আবারও সমিতির সদস্যদের বিরুদ্ধে ৩০ লাইনের আরেকটি মানহানিকর স্ট্যাটাস পোস্ট করা হয়, যেখানে সদস্যদের বিরুদ্ধে অবৈধভাবে রুম দখলসহ বিভিন্ন ভিত্তিহীন অভিযোগ তোলা হয়।
নোটিশে আরও বলা হয়েছে, সমিতিকে রাজনৈতিক নেতাকর্মীদের দ্বারা পরিচালিত হওয়ার মতো অসত্য অভিযোগসহ একাধিক বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে সংগঠনের সুনাম ও গ্রহণযোগ্যতা নষ্ট করা হয়েছে। এতে সমিতির সদস্যরা ব্যক্তিগতভাবেও মানহানির শিকার হয়েছেন বলে দাবি করা হয়।

নোটিশে ১৫ দিনের মধ্যে সাংবাদিক সমিতি ও নোটিশদাতার কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করা, সংশ্লিষ্ট স্ট্যাটাসগুলো অপসারণ করা এবং ভবিষ্যতে এ ধরনের মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকার অঙ্গীকার করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ সহ দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পেইজটির মডারেটর ও মার্কেটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান মুন্না বলেন, ‘আমরা আপাতত কিছু করছি না। আমরা দেখছি। তারা যদি নিগোশিয়েশন করে তাহলে আমরা ওইটাই করব। আর যদি লিগ্যাল ওয়েতে আগায় তাহলে আমরা লিগ্যাল ওয়েতে যাব।’

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মো জাহিদ হোসেন বলেন, ‘আমাদের সাংবাদিক সমিতির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি হিসেবে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান স্যার উপস্থিত ছিলেন। তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন এবং আছেন। তার এ উপস্থিতি ফ্যাসিস্টদের একটি অংশ মেনে নিতে পারেনি। আমরা মনে করি তাদের যোগসাজশে সংঘবদ্ধভাবে এ অপপ্রচার চালানো হয়েছে। আমাদের জায়গা থেকে বিষয়টি স্পষ্ট করার পরও তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালিয়েছে। তাই আমরা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি।’

রুমিন ফারহানার চেহারার ভেতর শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখা যায়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ বাসে ছাত্রীদের আসনে ছাত্ররা, নিয়ম ভাঙার অ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলেজছাত্রীকে মৃত ঘোষণা করতেই হাসপাতাল থেকে পালান স্বামী, অত…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাপান সরকারের মেক্সট স্কলারশিপ পেলেন ২ রুয়েট শিক্ষক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম নিমাণের ঘোষণা ক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9