শিয়ালের কামড়ে শিশুসহ আহত ১০

২৬ নভেম্বর ২০২৫, ০৫:০৯ AM
ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স © সংগৃহীত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালীতে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। 

গতকাল মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উদাখালী ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আলী। গত সোমবার বিকেলে উদাখালী ইউনিয়নের সরকারপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। এলাকাবাসী জানান, উপজেলার সরকারপাড়া এলাকায় সোমবার বিকেলে একটি শিয়াল হঠাৎ ঢুকে পড়ে।

তাড়ানোর চেষ্টা করা হলে শিয়ালটি ওই গ্রামের ওমর ফারুক (৪৫), আব্দুর রশিদ (৫০), সাহিদা বেগম (৪৩), মুক্তা খাতুন (২২), মামুনী খাতুন (২২), ফেন্সি বেগম (৫৫), আলেয়া বেগম (৬০), টুকটুকি খাতুনসহ (৮) অন্তত ১০ জনকে কামড়ে আহত করে।

আহতদের চিৎকারে আশপাশের লোকজন এসে শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলে। আহতদের ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মোহাম্মদ আরিফুজ্জামান বলেন, শিয়ালের কামড়ে আহত প্রত্যেককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
এবছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬