লেভেল ক্রসিং পার হওয়ার সময় হঠাৎ পিকআপের ইঞ্জিন বন্ধ, অতঃপর...

২৫ নভেম্বর ২০২৫, ০৯:৫৯ PM
ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া পিকআপ

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া পিকআপ © টিডিসি

পূর্বাঞ্চল রেলওয়ের চট্টগ্রামের মিরসরাইয়ে রেললাইন পার হওয়ার সময় ইঞ্জিন বন্ধ হয়ে আটকে পড়া পিকআপ ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর রেলস্টেশনের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। 

জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার নিজামপুর রেলস্টেশনের উত্তর পাশে অবৈধ লেভেল ক্রসিংয়ে পিকআপ পার হওয়ার সময় হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে আটকে যায়। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেন পিকআপকে ধাক্কা দিলে ১৫ থেকে ২০ গজ দূরে রেললাইনের পাশে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। প্রায় ৪০ মিনিট পর পুনরায় ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

সীতাকুন্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির  ইনচার্জ আশরাফ সিদ্দীকি জানান, মঙ্গলবার বিকেলে সীতাকুন্ড  রেলওয়ে পুলিশ ফাঁড়ির আওতাধীন নিজামপুর এলাকায় (চট্টগ্রাম-ন ১১-৭৫৩৪) নম্বরের একটি পিকআপ অবৈধ রেল ক্রসিং পার হওয়ার সময় পিকআপের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এরপর ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেন পিকআপকে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকলেও এখন চলাচল স্বাভাবিক রয়েছে।

জামানত ছাড়াই ১০ লাখ টাকা ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, কারা পা…
  • ১২ নভেম্বর ২০২৬
দুই মিনিট চেষ্টার পর থামলেন হান্নান মাসউদ
  • ১২ নভেম্বর ২০২৬
তরুণ কলাম লেখক ফোরাম চবি শাখার সভাপতি-সম্পাদক আজীবন বহিষ্কা…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে তুরস্কে আওয়ামী লীগ নেতা, বিএনপি…
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় আরও ২০ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১২ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগ দায় স্বীকার করেছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তাদে…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950