গোপালগঞ্জে ওসির কাছে আবেদন করে আ.লীগের রাজনীতি ছাড়লেন ৭ ইউপি সদস্য

২৫ নভেম্বর ২০২৫, ০৯:৪৯ PM , আপডেট: ২৫ নভেম্বর ২০২৫, ০৯:৪৯ PM
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোগো

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোগো © সংগৃহীত ও টিডিসি সম্পাদিত

গোপালগঞ্জে মুকসুদপুর থানার ওসির কাছে আবেদন করে আওয়ামী লীগের রাজনীতি ছাড়লেন মহারাজপুর ইউনিয়ন পরিষদের ৭ সদস্য। সোমবার (২৪ নভেম্বর) মুকসুদপুর থানার অফিসার  ইনচার্জের (ওসি) মোস্তফা কামালের কাছে এ আবেদন করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পর এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

পদত্যাগকারী ওই ইউপি সদস্যরা হলেন, মহারাজপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মো: কবির মোল্যা, ২নং ওয়ার্ড সদস্য মো: জাহিদুল ইসলাম, ৩নং ওয়ার্ড সদস্য ঈমান আলী, ৪নং ওয়ার্ড সদস্য মো: সাদিকুর রহমান সাদেক, ৬নং ওয়ার্ড সদস্য মো: মজিবর ফকির, সংরক্ষিত ১,২, ও ৩ নং ওয়ার্ড সদস্য রেহানা আক্তার লাকী এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড সদস্য হেনা আক্তার।

আবেদনে তারা উল্লেখ করেন, আমরা নিম্ন স্বাক্ষরকারী ০৮ নং মহারাজপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য জনপ্রতিনিধিগণ লিখিতভাবে আমার আপনাকে অবগতি করেতেছি, আমরা বাংলাদেশ আওয়ামী লীগ মুকসুদপুর শাখার কোন প্রকার কার্যক্রমে বর্তমানে জড়িত নই এবং ভবিষ্যতে থাকিব না। ওসির কাছে জমা দেয়া আবেদনপত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পর থেকে এলাকায় চঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

২নং ওয়ার্ড সদস্য মো: জাহিদুল ইসলাম বলেন, এভাবে আমাদের ওসির কাছে আবেদন দেয়াটা উচিত হয়নি। এটি একটি সঠিক প্রক্রিয়ার মাধ্যমে করা উচিত ছিলো। আমরা সে বিষয়ে আলাপ আলোচনা করছি।

১নং ওয়ার্ড সদস্য মো: কবির মোল্যা বলেন, বিগত দিনে আওয়ামী লীগ একটি শুদ্ধ রাজনৈতিক দল ছিল। যে কারণে আমরা আওয়ামী লীগের রাজনীতি করতাম। কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল। তাই এই দলের রাজনীতির সাথে যুক্ত থাকলে হয়তো আমাদের পরিষদ থেকে দূরে থাকতে হতে পারে। এতে জনগণের ভোগান্তি হতে পারে ধারণা করে আমরা ওসির কাছে আবেদন করেছি যে এই দলের সাথে আর সম্পৃক্ত থাকবো না।

তবে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা কামাল আবেদন পাওয়ার কথা অস্বীকার করে বলেন, তার আমার থানায় এসেছিলেন। এসময় তাদের কাছে এলাকার খোঁজ খবর নিলে তারা জানায় পরিস্থিতি ভালো রয়েছে। তবে আমি কোন আবেদন পাইনি এবং তারা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছে সে বিষয়টি আমার জানা নেই । 

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬