কালোজিরা ভেবে কীটনাশক খেয়ে একই পরিবারের ১১ জন হাসপাতালে

২৫ নভেম্বর ২০২৫, ০৫:৫৭ PM
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স © টিডিসি

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক অনুষ্ঠানে পিঠা তৈরিতে কালোজিরার পরিবর্তে ভুলবশত ধানক্ষেতে দেওয়া দানাদার কীটনাশক ব্যবহারের ঘটনা ঘটেছে। সেই পিঠা খেয়ে হাসপাতালে ভর্তি হন একই পরিবারের ১১ জন। সোমবার (২৪ নভেম্বর)  উপজেলার রমজাননগর এলাকায় এ ঘটনা ঘটে।

বিষমিশ্রিত পিঠা খেয়ে অসুস্থ হন সামিয়া (৪), আকলিমা (৩৫), সুমাইয়া (২২), আইজা (২), মেহজাবিন (১০), জান্নাতি (১৫), আইয়ুব খান (৬০), আজিহা (১), উম্মে হাবিবা (২১), শারমিন (২৩) ও মিতা (৩৫)।

ঘটনাস্থল পরিদর্শন শেষে শ্যামনগর থানার উপপরিদর্শক বিপ্লব হোসেন জানান,  নতুন ঘর তৈরির আনন্দে পরিবারের মেয়ে, জামাই, নাতি-নাতনি নিয়ে পরিবারিক অনুষ্ঠাণের আয়োজন করা হয়। পিঠা তৈরির সময় রান্নাঘরে রাখা দানাদার কীটনাশককে কালোজিরা ভেবে পিঠায় মিশিয়ে ফেলেন বৃদ্ধা জুলেখা বিবি। পিঠা খাওয়ার পর একে একে সবাই অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি হন। এটি ভুলবশত একটি দুর্ঘটনা। 

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান বলেন, হাসপাতালে ভর্তির পর ওয়াশের মাধ্যমে বিষক্রিয়া মুক্ত করে চিকিৎসা দেওয়া হয়। সুস্থ হওয়ায় আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে সবাইকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তারা বাসায় ফিরে গেছেন। রান্নাঘরে কীটনাশক না রাখার জন্য সবাইকে পরামর্শ দিয়েছেন এই চিকিৎসক।

এসএসসিতে জিপিএ-৫ পেয়েও কলেজ পেল না ২২০৫ শিক্ষার্থী
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে আব্বাস-খোকার ‘রাজনৈতিক উত্তরসূরী’র অভাব বিএনপিতে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাবি সোসাইটি অব বাংলাদেশি ফার্মাসিস্টের নেতৃত্বে আরিফুল-মার…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব বাজারে কমল তেলের দাম
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ে, আবেদন ১২ অক্ট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের কারিকুলামে ১২ মাসে ১২টি জীবনঘনিষ্ঠ থিম
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9